চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্ব সংকট: সোনিয়াকে শীর্ষ নেতাদের চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সোনিয়া

নেতৃত্ব সংকট নিয়ে ভারতের কংগ্রেসের ২০ জনেরও বেশি শীর্ষনেতা দলটির বর্তমান সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন।

আগামীকাল সোমবার কংগ্রেসের নীতিনির্ধারণী নেতাদের বৈঠক আছে। সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

কংগ্রেসের দলীয় সূত্রে জানা গেছে, চিঠিতে সিনিয়র নেতারা দলের অভ্যন্তরীণ সংকটের কথা উল্লেখ করে নেতৃত্বের বিষয়টি নিয়ে সোনিয়া গান্ধীর সাথে আলোচনা করতে চেয়েছেন।

কংগ্রেসের ওয়ার্কিং কমিটির এক বৈঠকে দলটির রাজনৈতিক পতন নিয়ে নেতাদের সংঘাতের তিন সপ্তাহ পর আবার আলোচনায় বসতে যাচ্ছে দলটির নীতিনির্ধারকরা।

ওই চিঠিতে যারা স্বাক্ষর করেছেন, তাদের মধ্যে সংসদ সদস্য, সাবেকমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা রয়েছেন।

দলটির প্রবীণ নেতারা বলছেন, তারা দলের ‘অনিশ্চয়তা’ এবং ‘পথবিচ্যুতি’ নিয়ে অসন্তুষ্ট।

Reneta

চিঠিতে একটি ‘সৎ’ ‘ত্যাগী’ ও ‘সম্মিলিত নেতৃত্ব’ নির্বাচিত করার আহ্বান জানানো হয়। তাতে জোর দিয়ে বলা হয়েছে ‘যুবকরা পার্টির প্রতি আস্থা হারাচ্ছে’।

যদিও কংগ্রেস নেতা সঞ্জয় ঝা ওই টুইট করে তা অস্বীকার করেছেন। তাতে বলা হয়, প্রায় ১০০ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের জন্য চিঠি দিয়েছেন।

রাজস্থানের সাবেক উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলটের বিদ্রোহ নিয়ে দলের প্রকাশ্য সমালোচনা করার পর গত মাসে কংগ্রেসের মুখপাত্রের পদ থেকে বরখাস্ত করা হয় সঞ্জয় ঝাকে।

কংগ্রেসের অভিযোগ, অস্তিত্বহীন চিঠিগুলো ফেসবুক বিতর্ক থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার একটি প্রয়াস এবং এসব বিজেপির কট্টরপন্থীদের কাজ।

গত লোকসভা নির্বাচনে পরপরই দ্বিতীয়বারের মতো দলের শোচনীয় পতনের পর ছেলে রাহুল গান্ধী কংগ্রেস প্রধানের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়। তারপর থেকেই সোনিয়া গান্ধী অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

কংগ্রেসের সূত্রগুলো বলছে, যেভাবে দলটি পরিচালিত হচ্ছে এবং দিকনির্দেশনার অভাব রয়েছে- তাতে অসন্তুষ্ট দলের কিছু প্রবীণ ও তরুণ নেতা।

৭৩ বছর বয়সী সোনিয়া গান্ধী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি স্বাস্থ্যগত কারণে দায়িত্ব চালিয়ে যেতে চান না।

দলের একটি শক্তিশালী গোষ্ঠীর যাওয়া, কংগ্রেস সভাপতির পদে রাহুল গান্ধী ফিরে এসে দলকে নেতৃত্ব দিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কংগ্রেসভারতসোনিয়া গান্ধী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সূর্যবংশী’ ও ‘এইটি থ্রি’ মুক্তি পেতে পারে অনলাইনে

পরবর্তী

বঙ্গবন্ধু হত্যার পেছনে সরাসরি যুক্ত ছিল জিয়া: প্রধানমন্ত্রী

পরবর্তী

বঙ্গবন্ধু হত্যার পেছনে সরাসরি যুক্ত ছিল জিয়া: প্রধানমন্ত্রী

ভারতে সংখ্যাগুরু আধিপত্যবাদ এবং দক্ষিণ এশিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT