বিনোদন

নেটফ্লিক্সে ওবামা দম্পতির নতুন ছয় প্রজেক্ট

বিভিন্ন পেশার মানুষ একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চারজন মানুষ একটি ক্যাফে বা রেস্টুরেন্টে হাসিমুখে ছবি তুলছেন, বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার প্রযোজনা প্রতিষ্ঠান ‘হায়ার গ্রাউন্ড প্রোডাকশন’-এর ছয়টি নতুন প্রোজেক্ট আসছে নেটফ্লিক্সে। নতুন ছয় প্রোজেক্টের চারটি সিনেমা এবং দুটি সিরিজ।

নেটফ্লিক্সের বিবৃতিতে বলা হয়েছে নতুন প্রজেক্টগুলো নির্মাণের নানা ধাপে রয়েছে। আগামী কয়েক বছরে মুক্তি পাবে এই ছয় প্রজেক্ট।

নতুন প্রজেক্টগুলোর মাঝে আছে মহসিন হামিদ এর উপন্যাস ‘এক্সিট ওয়েস্ট’ অবলম্বনে সিনেমা। এছাড়াও আছে সাইন্স ফিকশন সিনেমা ‘স্যাটেলাইট’ এবং বিয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘দ্য ইয়ং ওয়াইফ।’

‘হায়ার গ্রাউন্ড প্রোডাকশন’-এর তরফ থেকে কিছুদিন আগে অ্যানিমেটেড প্রি স্কুল সিরিজ ‘অ্যাডা টুইস্ট, সাইন্টিস্ট’ এবং কমেডি সিরিজ ‘দ্য জি ওয়ার্ড উইথ অ্যাডাম কনোভার’ ঘোষণা দেয়া হয়েছিল।

বিষয়:নেটফ্লিক্স বারাক ওবামা মিশেল ওবামা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…