চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেকাব’-এর অফিশিয়াল পোস্টার নিয়ে শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান প্রথমবার কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর প্রযোজিত ‘নেকাব’ ছবিতে অভিনয় করেছেন। আজ (রোববার) সকাল সাড়ে ১০ টায় এই ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে এসভিএফ।

প্রযোজনা প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফ্যান পেজে এটি আপলোড করা হয়। সেখানে ক্যাপশন লেখা হয়, ‘‘প্রকাশ করা হলো ‘নেকাব’ ছবির অফিসিয়াল পোস্টার। অভিনয় করেছেন শাকিব খান, নুসরাত জাহান, সায়ন্তিকা ব্যানার্জি। পরিচালক রাজীব বিশ্বাস।’’

‘নেকাব’ ছবির পোস্টারটি প্রকাশের পর এসভিএফের ওই পোস্টে দেখা যায় প্রশংসাসূচক মন্তব্য। নতুন শাকিব খানের ক্যারিশমা দেখার জন্য দুই বাংলার দর্শকদের মাঝে নতুন করে যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয় সেটি বলার অপেক্ষা রাখে না। ‘নেকাব’ শুটিং শুরু হয়েছিল গত বছর ১৬ মার্চ।

কলকাতার আরেক নামী প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের হয়ে চারটি হিট ছবি উপহার দেয়ার পর প্রথমবার কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশে বাংলাদেশের শাকিব! বাড়তি চমক হিসেবে ছবিতে টলিউডের দুই জনপ্রিয় নায়িকা নুসরাত ও সায়ন্তিকা।

সবমিলিয়ে নির্মাণের শুরু থেকে আলোচনায় ছিল শাকিবের ‘নেকাব’। এই ছবির শুটিং শুরুর সময় ছবির নাম ঠিক না হওয়া নিয়েও চলে নানা মুখরোচক আলোচনা। অনুমান ভিত্তিক খোশগল্পে মাতেন সিনেপ্রেমীরা। তবে পঞ্চাশ শতাংশ কাজ শেষ হলে জানা যায়, ছবির নাম ‘মাস্ক’। বর্তমানে শুটিং পুরোপুরি শেষ।

Reneta

তবে চলতি মাসের প্রথম সপ্তাহে এর পরিচালক রাজীব বিশ্বাস জানান, ‘মাস্ক’ নামটি পরিবর্তন করা হয়েছে। নতুন নাম দেয়া হয়েছে ‘নেকাব’। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা মিলবে ঢালিউড বাদশা শাকিব খানকে। থাকবে ভৌতিক অনেক দৃশ্য। সঙ্গে দুই নায়িকা নিয়ে শাকিবের রোমান্স!

‘নেকাব’ ছবিতে আরও অভিনয় করছেন ওপার বাংলার আরেক জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। শিবাজী, প্রলয় ও রাজকাহিনীর মতো সিনেমায় দুর্দান্ত অভিনয় দিয়ে পরিচিত পাওয়া রুদ্রনীলও প্রশংসা করলেন শাকিবের। বললেন, ‘শাকিবের সঙ্গে কাজ করে আমি এনজয় করছি। ও বাংলা ভাষায় একজন অভিনেতা কিন্তু ভিন্নদেশের। আমি জানি শাকিব বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং সু-অভিনেতা। যতটা মিষ্টি সে দেখতে, ততটা মিষ্টি সে অভিনয় করে। শাকিবের রূপ যেমন, তার গুণও তেমনই।’

পরিচালক রাজীব বিশ্বাসের ভাষ্য, গল্পে ছবির নায়ক শাকিব খান এবং রুদ্রনীল দুজনেই খুব ভালো বন্ধু। তারা মজার মজার সব কাণ্ড ঘটায়। বিভিন্ন গেটআপ নিয়ে নানান কৌশলে মানুষকে ধোঁকা দিতে থাকে। এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। তখন ভূতের আর্বিভাব ঘটে। শাকিব যেখানে যায়, ভূত তাকে তাড়া করে। এমন মজার অনেক দৃশ্য রয়েছে।

শাকিবের সঙ্গে প্রথমবার কাজ করে মুগ্ধ পরিচালক রাজীব বিশ্বাস। তিনি বলেন, শাকিব বাংলাদেশের সুপারস্টার হয়েছে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এটা সবাই জানেন। তিনি বলেন, শাকিব এবং আমি দুজনেই সমবয়সী। আড্ডা, ইয়ার্কিতে আমাদের একটা ভালো কেমিস্ট্রি তৈরি হয়েছে। তারচেয়ে ভালো ব্যাপার হলো, শাকিব খুব ভালো ছেলে। আড্ডা মারতে, সিনেমা দেখতে ভালোবাসে এসজন্য ওর সঙ্গে দ্রুত ফ্লেক্সিবল হয়ে গেছি। সে খুব ভালো কাজ করছে।

‘নেকাব’ নিয়ে শাকিব খান আগেই বলেছেন, সব বয়সী মানুষকে খুব আনন্দ দেবে ছবিটি। বিশেষ করে বাচ্চাদের কাছে বেশি ভালো লাগবে। কর্মাশিয়াল ও ভিন্ন ধারা দুদিক দিয়েই মাস্ক দর্শকদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।

আসছে ঈদুল আযহার মুক্তি পাবে গোটা পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘নেকাব’। তারপর আমদানিতে চুক্তির নিয়মে বাংলাদেশেও ‘নাকাব’ মুক্তি দিতে চায় ছবির সঙ্গে সংশিষ্টরা। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর প্রযোজিত ১০৭ নম্বর ছবি ‘নেকাব’। ছবির মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সংগীত বাংলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসভিএফ ফিল্মসনাকাবনুসরাত জাহানমাস্কলিড বিনোদনশাকিব খানসায়ন্তিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT