চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার: রিয়ালের বড় প্রস্তাবও ফিরিয়েছে পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার দেয়া প্রায় ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব আগেই ফিরিয়ে দিয়েছিল পিএসজি। এবার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিশাল এক প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে ফরাসি ক্লাবটি। দেশটির প্রভাবশালী দৈনিক লে’কিপ বলছে তেমনই।

ইএসপিএন এফসি জানিয়েছিল, নেইমারের জন্য পিএসজিকে ১৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। তাতে অবশ্য লোনে আনতে হত। কিন্তু রাজি হয়নি ফরাসি চ্যাম্পিয়নরা।

৪০ মিলিয়ন ইউরো ক্যাশ দেয়ার পাশাপাশি পরের মৌসুমে আরও ১৫০ মিলিয়ন দিয়ে নেইমারকে পাকাপাকিভাবে কিনে নিতে চেয়েছিল বার্সা। কিন্তু কাতালানদের কোনো প্রস্তাবেই রাজি হয়নি পিএসজি।

বার্সার চেয়ে অবশ্য অর্থের অঙ্কে কমই প্রস্তাব করেছে রিয়াল। তবে সঙ্গে তিনজন খেলোয়াড় দিতে রাজি স্প্যানিশ জায়ান্টরা।

লে’কিপ জানাচ্ছে, নেইমারকে দলে নিতে ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে গ্যারেথ বেল, হামেস রদ্রিগেজ ও কেইলর নাভাসকে দিতে চেয়েছিল রিয়াল। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিএসজি।

ক্যাশ অর্থের সঙ্গে যে তিন খেলোয়াড়কে দিতে চেয়েছে রিয়াল তাদের সম্মিলিত দামও ১০০ মিলিয়নের কম নয়। তারপরও রাজি হয়নি পিএসজি।

নেইমারকে দলে টানতে সবরকম চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। পিএসজিও তাকে ছেড়ে দিতে প্রস্তুত, তবে অর্থের অঙ্ক নিয়েই যত ঝামেলা। পিএসজির অন্দরের খবর, বার্সা থেকে যতটা অর্থে কিনেছিল (২২২ মিলিয়ন) তার সমান বা কাছাকাছি অঙ্ক পেলেই ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দেবে তারা।

নেইমারের আচরণে হতাশ পিএসজির কাতারি মালিক। ফলে তাকে ছেড়ে দিতে প্রস্তুত। কিন্তু সেটা অর্থের অঙ্কটা ঠিক রেখেই করতে চান নাসের আল-খেলাইফি।

নেইমারকে যেহেতু ছাড়তেই চান, সেহেতু তাকে বিক্রি করে নিজেদের কোষাগারে বড় অঙ্কের অর্থ জমা করতে চান পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।

ট্যাগ: নেইমারপিএসজিবার্সারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেস্ট চ্যাম্পিয়নশিপের সুফল দেখছেন মুমিমুল

পরবর্তী

রোহিঙ্গাদের ফিরতেই হবে

পরবর্তী
ফাইল ছবি

রোহিঙ্গাদের ফিরতেই হবে

মিয়ানমারে ফিরতে রোহিঙ্গাদের পাঁচ শর্ত

সর্বশেষ

কবুতরের দোকানে মাদকের কারবার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT