চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-বার্সা চুক্তি তবে হয়েই গেছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৫, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলের ম্যাগাজিন স্পোর্তই সবার আগে জানিয়েছিল, তিন শর্তে নেইমারকে আবারও ফেরাতে পারে বার্সেলোনা। সেলেসাও তারকা নাকি তাতে রাজিও। সেই স্পোর্তই এবার জানাচ্ছে, সব শর্তে বোঝাপড়া হয়ে যাওয়ায় নেইমারকে পাঁচ বছরের চুক্তিতে দ্বিতীয়বারের মতো দলে ফেরাচ্ছে কাতালান জায়ান্টরা!

মঙ্গলবারের সংস্করণে নেইমার-বার্সার চুক্তির বিষয়টি বিশাল শিরোনামে প্রকাশ করেছে স্পোর্ত। ভেতরে আনুষঙ্গিক হিসেবে চারটি তথ্য জানিয়েছে পত্রিকাটি-

>পাঁচ বছরের জন্য নেইমার বার্সায় ফিরবেন। চুক্তি শেষ হতে হতে তার বয়স হয়ে যাবে ৩২!
>বেতনের পরিমাণ অনেক কমে যাবে নেইমারের।
>বার্সেলোনার বিরুদ্ধে দু’বছর আগের লয়্যালটি বোনাসের দাবি ত্যাগ করতে হচ্ছে ব্রাজিলিয়ান তারকাকে।
>একমাত্র প্ল্যান ‘বি’তে থাকছে রিয়াল মাদ্রিদের নাম। অর্থাৎ, আর কোনো উপায় না থাকলে তবেই হয়তো রিয়ালে যাবেন নেইমার।

দ্বিতীয়বারের মতো বার্সায় আসতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে ২৭ বছর বয়সী ফরোয়ার্ডকে। পিএসজিতে যে বেতন পাচ্ছেন, সেই ৩৬.৮ মিলিয়ন ইউরোর চেয়েও অনেক কম পাবেন বার্সায় এসে। নতুন মেয়াদে বার্সায় তার বেতন হবে ২৪ মিলিয়ন ইউরো।

স্পোর্তর সাংবাদিক আলবার্ট মাসনৌর দাবি, নেইমার বার্সায় ফিরতে এতটাই মরিয়া যে বেতন নিয়ে কোনো দর কষাকষিও করেননি। অথচ পিএসজিতে পাওয়া বেতন নেইমারকে বানিয়েছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার।

তবে নেইমারকে পেতে পিএসজিকে কত দিচ্ছে বার্সা সেটা জানাতে ব্যর্থ স্পোর্ত। এই নেইমারের দামই ৩০০ মিলিয়ন ইউরো সাজিয়ে রেখেছিল পিএসজি। স্পোর্তর দাবি, কোন একজন দামি খেলোয়াড়কে অদল-বদল করে তবেই নেইমারকে পাচ্ছে বার্সা। সঙ্গে গুনতে হবে ১০০-১৫০ মিলিয়ন ইউরো। কিন্তু সেই দামি খেলোয়াড়টি কে? ফিলিপে কৌতিনহো নাকি উসমানে ডেম্বেলে? সে প্রশ্নের উত্তর আসেনি এখনও!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাইভ টকশোতে মারামারি

পরবর্তী

আসছে বছর বরুণ-নাতাশার বিয়ে

পরবর্তী

আসছে বছর বরুণ-নাতাশার বিয়ে

ক্রিকেট বিশ্বকাপে নেমে গেল রেসলিংও

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT