চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার খেললেন, গোল করলেন, জেতালেন

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৪:১০ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

অভিষেকটা নিয়ে অধীর অপেক্ষা ছিল। সেটার সমাপ্তি হল যথার্থ উচ্চতা মেপেই। পিএসজির জার্সিতে অভিষেকে নেইমার উজ্জ্বলতা ছড়ালেন প্রত্যাশামতই। একটি গোল করলেন, সতীর্থকে দিয়ে করালেন, পিএসজিকে দারুণ এক জয় এনে দিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে রোববার রাতে গুইনগ্যাম্পের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছে প্যারিস জায়ান্ট পিএসজি। আত্মঘাতী গোলে লিড নেয়ার পর এডিনসন কাভানির মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করিয়েছেন নেইমার, শেষে নিজেই নাম লিখিয়েছেন স্কোরশিটে।

ম্যাচের বাঁশি বেজেছে মাত্র, দর্শকরা হয়ত নড়েচড়ে বসারই সময় পাননি, নেইমারের পায়ে বল। সেটিও প্রতিপক্ষের বক্সে থাকা অবস্থায়। প্রথম মিনিটে সেদফা ডি মারিয়ার ক্রসে বল পেয়ে ঠিকানা খুঁজে নেওয়া হয়নি নেইমারের। কিন্তু ম্যাচের বাকি অংশের পুরোটা জুড়ে থাকল স্বাগতিকদের রক্ষণে তার ভীতি ছড়ানো ফুটবলের ঝলক।

যার সুফল আসতে পারতো ৩৫ মিনিটের সময়। নেইমারের বানিয়ে দেওয়া বলে মাথা ছুঁইয়ে ক্রসবারে লাগিয়ে সেদফা হতাশ হন মার্কুইনোস। এক মিনিট পর কাভানির দূরপাল্লার শটে দেয়াল হয়ে দাঁড়ান স্বাগতিক গোলরক্ষক। পরে আরও কয়েকটি আক্রমণ শানিয়েও পিএসজিকে গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয় প্রথমার্ধে।

তার বানিয়ে দেয়া বলেই গোল, খুশিতে নেইমারও গোলদাতা কাভানির কাঁধে

মধ্যবিরতির পর ফিরে আক্রমণের ধারটা ধরে রাখে পিএসজি। ম্যাচের ৫২ মিনিটে গুইনগ্যাম্পের জর্ডান ইকোকো ব্যাকপাস দিয়ে নিজেদের জালেই বল জড়ালে এগিয়ে যায় অতিথিরা।

দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। গোলটাতে সমান অবদান থাকল নেইমারের। ব্রাজিল তারকার রক্ষণচেরা নিখুঁত এক পাসে প্রতিপক্ষের জালমুখ খোলেন কাভানি।

ফাউলের শিকার হয়ে একটি পেনাল্টির আবেদন
Reneta

পিএসজির জয়টা তখন সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। কিন্তু কী যেন একটা না পাওয়ার আক্ষেপ ঘুরছিল গুইনগ্যাম্পের আকাশে-বাতাসে! নেইমারের অভিষেক গোলটা যে দেখা হয়নি তখনো! রেকর্ড ট্রান্সফারের মালিক হতাশ করেননি। ৬৭ মিনিটে একটি সুযোগ হাতছাড়ার পর ৮০ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক দেয়াল হয়ে দাঁড়ালেন, নেইমার দমলেন না। ম্যাচের ৮২ মিনিটেই এল সেই মাহেন্দ্রক্ষণ।

উদযাপনের ভঙ্গিটা খুব পরিচিত মনে হচ্ছে?

সেসময় প্রথম চেষ্টায় বলে-মাথার জাদু ঠিক মিলল না নেইমারের। পরে কাভানি যেন ধার শোধ করতে মরিয়া হলেন। বল ঠেলে দিলেন নেইমারের দিকে। ডান পায়ের আলতো টোকায় নেইমারও স্বাগতিক গোলরক্ষককে বোকা বানালেন। পূর্ণ হল ষোলোকলা।

গোল করে সতীর্থদের আলিঙ্গনে নেইমার

রাতের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মোনাকো ৪-১ গোলের বড় জয় পেয়েছে দিজোঁর বিপক্ষে। রাদামেল ফ্যালকাও অসাধারণ এক হ্যাটট্রিক তুলে নিয়েছেন। তবে মোনাকো এদিন সেরা খেলোয়াড় কাইলিয়ান এমবাপেকে মাঠে নামায়নি। তার পিএসজিতে আসার গুঞ্জনকে আরও বাড়িয়ে তুলেছে এই বেঞ্চ-গরম করার খবর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাভানিনেইমারপিএসজিলিগ ওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাকের মেধাবিকাশ সংযোগ: ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

নাহিদের ৫ উইকেট, পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের

মে ১২, ২০২৬
ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT