চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের পায়ে সফল অস্ত্রোপচার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

তাকে ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠার শেষ নেই। পিএসজি, ব্রাজিলের সঙ্গে সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ আটকে নেইমারের দিকে। আপাতত খানিকটা স্বস্তির খবর মিলেছে ব্রাজিল থেকে। অস্ত্রোপচার সফল হয়েছে নেইমারের পায়ের ভাঙা হাড়ে।

বাংলাদেশ সময় শনিবার রাতে হওয়া নেইমারের পায়ের পাতায় ভাঙা হাড়ের সফল অস্ত্রোপচারের খবর জানিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন ও পিএসজি কর্তৃপক্ষ। অস্ত্রোপচার শেষে নেইমার রুমে বিশ্রাম করছেন বলে জানিয়েছে পিএসজি মুখপাত্র।

গত রোববার ফরাসি লিগে পিএসজির মাঠে মার্সেইকে ৩-০ গোলে হারানোর ম্যাচে গোড়ালিতে মারাত্মক আঘাত পান নেইমার। ম্যাচের ৭৭তম মিনিটে বউনা সারের কাছ থেকে বল নেয়ার সময় বুটের আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে বাইরে নিতে হয় তাকে।

পরে জানা যায় নেইমারের পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড় ভেঙে গেছে। শনিবার ব্রাজিলের বেলো হরিজন্তেতে হল সেটির অস্ত্রোপচার। প্রায় পৌনে দুই ঘণ্টার মত সময় লেগেছে নেইমারের অস্ত্রোপচারে। সার্জন রদ্রিগো লাসমারের নেতৃত্বে অপারেশন হয়। পিএসজির প্রতিনিধি হিসেবে ছিলেন প্রফেসর জেরার্ড স্যালিয়ান্ট।

চিকিৎসকদের তথ্য মতে, নেইমারের সেরে উঠতে আড়াই থেকে তিন মাসের মত সময় লাগতে পারে। আশা করা হচ্ছে, পিএসজির হয়ে চলতি মৌসুম শেষ হয়ে গেলেও আসছে ১৪ জুন শুরু হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপে তিনি ব্রাজিলের ষষ্ঠ শিরোপার ফানুস ওড়াবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT