বিশ্বগণমাধ্যমে নেইমারের তথাকথিত অভিনয় নিয়ে যে সমালোচনা হচ্ছে, সেটিকে বাজেকথা বলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনাল্ডো।
রোনাল্ডো মনে করেন, নেইমারকে রেফারিরা সুরক্ষা দিতে পারছেন না।
তিনি সাংবাদিকদের বলেন, ‘ফুটবলকে দেখার অনেক উপায় আছে। নেইমারের অভিনয় সংক্রান্ত সব মতামতের বিপক্ষে আমি। সে একজন বুদ্ধিমান খেলোয়াড়। ট্যাকল থেকে কীভাবে নিজেকে রক্ষা করতে হয় সে জানে। রেফারিরা তাকে সুরক্ষা দিতে পারছে বলে মনে হয় না।’
‘মানুষ যখন তাকে বারবার আক্রমণ করছে, তখন আমি বলতে চাই এসব বাজেকথা। টিভি শো, পত্রিকাগুলো শুধুমাত্র তাদের জায়গা ভরাট করতে চায়।’
বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই নেইমারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সংবাদ মাধ্যম বেশ সরব। কখনো কখনো প্রতিপক্ষ দলের কোচও দাবি করছেন, নেইমার আসলেই বেশি বেশি অভিনয় করছেন।
সমালোচনার জবাব দিয়ে নেইমার বুধবার বলেন, ‘এটা এমন একটা বিষয় যা আমি কন্ট্রোল করতে পারি না। অবৈধভাবে আমাকে ফেলে দেয়া হচ্ছে। কতটা যন্ত্রণা হয় তা শুধু আমি জানি।’







