চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারময় এক জয় পিএসজির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

লিলের বিপক্ষে আগের ম্যাচে খেলা হয়নি। রেনেঁর বিপক্ষে নেমে তাই যেন পাওনাটা বুঝে দিলেন সুদে-আসলেই! নেইমার এদিন যা করলেন সব জোড়া জোড়া! জোড়া গোল, জোড়া গোল করানো; তাতে রেনেঁকে তাদেরই মাঠে ৪-১এর বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে উনাই এমেরির দল।

নেইমারের দিনে গোল পেয়েছেন দলের বাকি দুই ফরোয়ার্ড এডিসন কাভানি ও কাইলিয়ান এমবাপেও। আর সহজ জয়ে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্টে সবার উপরেই থাকছে প্যারিস জায়ান্টরা। দুইয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন মোনাকো তাদের থেকে পিছিয়ে আছে ৯ পয়েন্টে।

শনিবার রেনেঁর মাঠে নড়েচড়ে বসার আগেই স্বাগতিকদের কাঁপিয়ে দিয়েছেন নেইমার। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে কাইলিয়ান এমবাপের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর স্বাগতিক গোলরক্ষককে বোকা বানিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড।

প্রথম গোলের ধাক্কা সামলানোর আগেই রেনেঁর জালে আবারও পিএসজির গোল। ১৭ মিনিটে দারুণ এক পাসে এমবাপেকে দিয়ে গোল করিয়ে প্রথম গোলের ঋণ শোধ করেন নেইমার।

বিরতির চার মিনিট আগে দলের তৃতীয় গোল প্রায় পেয়েই গিয়েছিলেন এডিনসন কাভানি। এমবাপের পাসে উরুগুয়ে ফরোয়ার্ডের ফ্লিক গোললাইন থেকে ফিরিয়ে দেন রেনেঁর খেলোয়াড়রা।

মধ্যবিরতি থেকে ফিরেও ধার ধরে রাখে পিএসজি। ৪৯ মিনিটে নেইমারের বাকানো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান স্বাগতিক গোলরক্ষক কৌবেক। পরে ম্যাচের ৫৩ মিনিচে স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করে দেন ফরোয়ার্ড মুবেলে এনডোমবে।

Reneta

ম্যাচের ৬৪ মিনিটে দুই হলুদ কার্ডের জেরে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় রেনেঁ মিডফিল্ডার বেঞ্জামিন আন্দ্রেকে। দশজনের রেনেঁকে পরে আরও চেপে ধরে পিএসজি। ফলাফলে ৭৫ মিনিটে কাভানির গোল। নেইমারের নিখুত ক্রসে গোলরক্ষককে বোকা বানিয়ে চলতি লিগে নিজের ১৮তম ও সর্বোচ্চ গোলটি আদায় করেন উরুগুয়ে তারকা।

এক মিনিট পরেই আবারও নেইমার ম্যাজিক। দুই সতীর্থকে দিয়ে দুই গোল করানোর পর ৭৬ মিনিটে এমবাপের দূরপাল্লার পাসে ম্যাচে নিজের জোড়া গোল আদায় করেন ব্রাজিলিয়ান তারকা।

শেষদিকে রেনেঁর সুযোগ ছিল ব্যবধান কমানোর। অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও তা বার উঁচিয়ে মেরে দলকে বড় লজ্জায় ডোবান ওয়াহবি খাজরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজি
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

জুলাই ৪, ২০২৬

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই ৪, ২০২৬

মেসিকে বললাম তুমি সেরা: ভোজিনহা

জুলাই ৪, ২০২৬

আরব আমিরাতের ভিসার নিয়মে বড় পরিবর্তন

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT