চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে নিয়ে ‘টেবিল টেনিস’ চলছেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা তাকে হারিয়ে বুঝেছে! সেখান থেকে শিক্ষা নিয়ে তাকে ধরে রাখতে মরিয়া পিএসজি। কিন্তু নেইমার নামক সোনার হরিণকে তো আর খাঁচায় আটকে রাখা যায় না। রিয়াল মাদ্রিদ নিতে চাচ্ছে সেই সুযোগটাই। ব্রাজিল তারকাকে ঘিরে কথার চালাচালি তাতে পড়ে গেছে যেন এক ‘টেবিল টেনিস’ চক্রেই!

কয়েক মৌসুম ধরেই ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির ছায়া থেকে ব্যালন ডি’অরের দৌড়ে তৃতীয় অবস্থানটি নিয়ে খুশি থাকতে হচ্ছে নেইমারকে। বার্সেলোনা ঘুরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখন পিএসজিতে। নেইমারের আশা, প্যারিসের ক্লাবটির জার্সি গায়ে হাতে উঠবে কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর।

কিন্তু রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ মনে করেন পিএসজির হয়ে নেইমারের ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা নেই খুব একটা। তাহলে ইউরোপ সেরা হতে হলে কী করতে হবে? রিয়াল সভাপতি সমাধান দেয়ার পাশাপাশি ব্রাজিল তারকাকে দিয়ে রাখলেন টোপও। জানালেন, রিয়ালে খেললে ব্যালন ডি’অর জেতার ভাল সম্ভাবনা আছে নেইমারের।

পেরেজের নেইমারপ্রীতি খুব নতুন কিছু নয়। বার্সেলোনার আগে নেইমারকে প্রায় বাগেই এনে ফেলেছিলেন রিয়াল সভাপতি। ২২২ মিলিয়নে বার্সা থেকে পিএসজিতে আসার পর আবারও শোনা যাচ্ছে লস ব্লাঙ্কোসদের হয়ে খেলতে আগ্রহী ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়।

নেইমারকে আরও একবার প্রলুব্ধ করতেই যেন মোক্ষম চাল চালছেন পেরেজ। ব্যালন ডি’অর জেতার জন্য পিএসজি তারকাকে রিয়ালের জার্সি চাপানোর পরামর্শ তার, ‘ভোটে নেইমার তৃতীয় হয়েছে। নতুন নামও আসতে পারত। আমার মনে হয় রোনালদোর পর্যায়ে আসতে পারাটা নেইমারের জন্য খুবই কঠিন। মাদ্রিদে এলে তার ব্যালন ডি’অর জেতা সহজ হতে পারে। বড় খেলোয়াড়ের জন্য যা প্রয়োজন মাদ্রিদ সবাইকে তাই দিয়ে সাহায্য করে।’

পেরেজ পাশাপাশি পিএসজিকে দিয়ে রাখলেন খোটাও, ‘আমার জানা নেই, পিএসজির হয়ে ব্যালন ডি’অর কয়জন জিতেছে। আমারতো মনে হয়, খুবই কম।’

রিয়াল সভাপতির এমন কথায় আবার বেজায় খেপেছেন পিএসজি কোচ উনাই এমেরি। সংবাদ সম্মেলনে পেরেজের কথার বিপরীতে দেগেছেন পাল্টা তোপ, ‘নেইমার পিএসজিতেই আছে। দলটির হয়েই ব্যক্তিগতভাবে সে অনেক কিছু জিতবে বলে আমি মনে করি।’

ট্যাগ: নেইমাররিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইবি কারিকুলাম বন্ধ করেছে শিশুর বাসায় পড়ার চাপ, নেই বইয়ের বোঝা

পরবর্তী

মহানগরে একখণ্ড অন্যরকম সবুজ প্রকৃতি

পরবর্তী
নগরীর মধ্যে সবুজ প্রকৃতি ও ছোট জলাধার, শান্ত পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহানগরে একখণ্ড অন্যরকম সবুজ প্রকৃতি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গোতে সন্ত্রাসীদের হামলায় ১৪ শান্তিরক্ষী নিহত

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT