চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে ছাড়াও ‘চলতে’ পারবে পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্রায় একই সময়ে চোটে পড়েছেন নেইমার ও মার্কো ভেরাত্তি। দলের দুই স্তম্ভের অসময়ের চোটে তাই ভীষণ দুশ্চিন্তায় পিএসজি কোচ থমাস টুখেল। কিন্তু পরিস্থিতি মেনে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন জার্মান কোচ। দুই খেলোয়াড় বিশেষ করে নেইমারকে ছাড়া চলার সক্ষমতা পিএসজির আছে বলেও দাবি তার।

গত বুধবার স্ট্রসবুর্গের বিপক্ষে লিগ কাপের ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলে ডান পায়ে চোট পান নেইমার। গত বছরের ফেব্রুয়ারিতে ঠিক এই পায়ের মেটাটারসাল হাড় ভেঙে মৌসুম আর শেষ করতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বৃহস্পতিবার বিবৃতিতে পিএসজি জানায়, নেইমার আঘাত পেয়েছেন ঠিক সেই জায়গাতেই।

চোটজর্জর জায়গায় আবারও আঘাত পাওয়ায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অবস্থা কতটা গুরুতর সেটা এখন পর্যন্ত জানা যায়নি। সপ্তাহ গড়ানোর পর নেইমারের অবস্থা জানা যাবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন টুখেল।

আগামী ১২ ফেব্রুয়ারি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে খেলতে পারবেন কিনা নেইমার সে বিষয়েও নিশ্চিত নন পিএসজি কোচ। তবে দলে কাইলিয়ান এমবাপে ও এডিনসন কাভানির মত তারকা ফুটবলাররা থাকায় নেইমার আর ভেরাত্তির অভাব পূরণ করা সম্ভব বলে দাবি তার।

‘আমরা এক সপ্তাহ পর নেইমারের আসল অবস্থা জানতে পারব। চিকিৎসা শুরু হয়েছে। দেখা যাক আমরা কতটুকু করতে পারি।’

Reneta

‘আমি মন দিয়ে বিশ্বাস করি, আমরা মার্কো ও নেইমারকে ছাড়া অবস্থা মানিয়ে নিতে পারব। এখন সামনে রেয়েসর বিপক্ষে ম্যাচ আছে,সেটা নিয়ে কেবল ভাবতে চাই।’

এমন এক সময় চোটে পড়েছেন নেইমার যখন পিএসজি ছেড়ে তার পুরনো ক্লাব বার্সায় ফেরা গুঞ্জন মাথা চাড়া দিয়ে উঠছে। তার নাম শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডকে জড়িয়েও। সেই বিষয়টি মাথায় রেখেই কী নেইমারকে ছাড়া মানিয়ে নেয়ার চেষ্টা করছেন পিএসজি কোচ? উত্তর পেতে সময়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT