চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নূর হোসেনকে খুব তাড়াতাড়ি ফেরত আনা হবে

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৫:০৬ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

নারায়ণগঞ্জ সাত খুন মামলার অন্যতম প্রধান আসামী নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে দিতে পশ্চিমবঙ্গ আদালতের নির্দেশনার পর খুব দ্রুত তাকে ফেরত পাওয়ার আশা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাকে এক থেকে দুই সপ্তাহের মধ্যে ফেরত আনা সম্ভব হবে বলে আশা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অতি দ্রুত এই নির্দেশ কার্যকর করার আদেশ দিয়েছেন উত্তর চব্বিশ পরগণা জেলার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ চক্রবর্তী। নূর হোসেনকে ফেরত পাঠিয়ে দুমাসের মধ্যে সরকার পক্ষকে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০১৩ সালের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের আদালত নূর হোসেনকে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নূর হোসেনকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি বেশ লম্বা। দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েক স্তরের আনুষ্ঠানিকতা শেষ করে নূর হোসেনকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সূত্রটি জানিয়েছে, আদালতের নির্দেশের কপি ভারতের কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। কেন্দ্রীয় সরকারের দপ্তরের কাছ থেকে আদেশের কপি যাবে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরকে বিষয়টি জানানো হবে।

আদালতের নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা বিদেশী বিভাগ প্রত্যার্পনের দিকে। একই সঙ্গে আদালতের আদেশ যাবে স্থানীয় কারাগারে। সেই নির্দেশনাটি পুলিশ বিভাগের অধীনে থাকা ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছেও যাবে।

সব প্রক্রিয়ার শেষ হওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে।পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করলে সীমান্ত থেকে নূর হোসেনকে গ্রহণ করতে যাবেন সাত খুন মামলার তদন্তকারী কর্মকর্তা।

Reneta

দুই দেশের পুলিশ দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ ও বিজিবি’র মধ্যে সমন্বয় করে নূর হোসেনকে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দীন জানিয়েছেন, নূর হোসেনকে ফেরত আনার জন্য আবেদনের সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করা আছে। তাই অভিযুক্তকে হস্তান্তর করার জন্য নতুন করে আর আবেদন করতে হবে না। পশ্চিমবঙ্গ আদালতের নির্দেশনাই যথেষ্ট।

নিয়ম অনুযায়ী বি এস এফ নূর হোসেনকে নিয়ে সীমান্তের জিরো লাইনে বিজিবি’র হাতে তুলে দিবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ-সাত খুন মামলানূর হোসেনসাত খুনের মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT