চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাত ফারিয়ার ‘হিরো ৪২০’ নিয়ে যা বলেছে জাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

সার্থক হলেন ‘আশিকী’ খ্যাত নুসরাত ফারিয়া। কারণ, বাংলাদেশের চলচ্চিত্র ব্যবসায় যে মন্দা অবস্থা বিরাজ করছিলো সেটি কিছুটা হলেও মুছে দিতে পেরেছে সৈকত নাসির পরিচালিত ‘হিরো ৪২০’ ছবিটি।

জাজের মতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কোনো ছবিই সেভাবে দর্শক টানতে পারেনি। তাই ‘হিরো ৪২০’ এমন সাফল্যে জাজ মাল্টিমিডিয়ার পুরো ইউনিট আনন্দিত।

জাজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তেমনি এক আভাস মিলেছে।

জাজের পক্ষ থেকে লেখা হয়েছে: ‘অনেক দিন যাবত একটা হিট সিনেমা দরকার ছিল। জাজ এর জন্য, বাংলা চলচ্চিত্রের জন্য। এর আগেও এ রকম দুই বার হয়েছে। যখন চলচ্চিত্র বন্ধের মুখে তখন “ভালোবাসার রং” দিয়ে বাংলা সিনেমা ঘুরে দাড়ায়। তারপর সরকার পতনের আন্দোলনের পর আবার সিনেমা ভালো যাচ্ছিল না।

তখন “অগ্নি” দিয়ে আবার ব্যবসা সফল হতে শুরু করে। গত কোরবানির ঈদ এর পর থেকে কোনো সিনেমাই আর আশানুরূপ ব্যবসা করতে পারেনি। এখন একটা হিট সিনেমা খুব বেশি রকমের দরকার ছিলো। আর সেই আশা পূরণ করতে সক্ষম হলো ‘হিরো ৪২০’।

গত ৩ দিন একই রকম সেল ছিল। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সৈকত নাসির, ধন্যবাদ “হিরো ৪২০” এর পুরো টিমকে। আশা রাখছি সৈকত নাসির’র কাছ থেকে এরকম আরো হিট ছবি পাবো। সঙ্গে থাকুন।’ 

Reneta

যৌথ প্রযোজনার সিনেমা হিরো ‘৪২০’ গত ১৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে দেশের ৯০টি হলে। সৈকত নাসিরের পরিচালনার ছবিটি মুক্তির আগে ছিলো নানা তর্ক ও বির্তক। ছবিটি ব্যবসা সফল করার জন্য ছবির প্রধান নায়িকা নুসরাত ফারিয়া দিন-রাত এক করে ছুঁটেছেন দর্শকদের কাছে অবশ্য তার সঙ্গী হিসেবে সবসময় পাশে ছিলেন কলকাতার হিরো ওম।

ছবিটি মুক্তি পাওয়ার বিভিন্ন গণমাধ্যমকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেছেন, আমাদের চলচ্চিত্রের বাজার একদমই ভালো যাচ্ছে না। দর্শক হলে টানতে চেষ্টার ত্রুটি রাখছি না।

তেমন করে বলার মতো সাফল্য না পেলেও ‘হিরো-৪২০’ ছবিটি আশা জাগিয়েছে আমাদের। ভালো গল্প ও নির্মাণ পেলে দর্শক হলে আসবেই। এখন পর্যন্ত যেভাবে চলছে আমরা আশাবাদি ভালো একটা ফলাফল ঘরে তুলবে ছবিটি।

বাংলাদেশের সৈকত নাসির এবং কলকাতার সুজিত মন্ডল পরিচালিত ‘হিরো ৪২০’ ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওম, নুসরাত ফারিয়া এবং রিয়া সেন। অ্যাকশন ও রোমান্টিকধর্মী ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাজ মাল্টিমিডিয়ানুসরাত ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT