চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাত জাহান রাফি হত্যাচেষ্টার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৯:১৯ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতন এবং পরবর্তীতে অগ্নিসংযোগে হত্যাচেষ্টার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে ফুটপাতে দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর।

রাফি হত্যা চেষ্টায় অভিযুক্তদের শাস্তি দাবি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, এ ঘটনার সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে তা অন্যদের প্রতি একটি ম্যাসেজ হয় এবং কেউ যাতে এ ধরণের ঘটনা ঘটানোর আগে তার বুকটা কাপে।

মানববন্ধনে আরও সংহতি জানান ডাকসুর সমাজসেবা সম্পাদক ও আইন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেন, বঙ্গবন্ধু হল সংসদের জিএস মেহেদী হাসান শান্ত প্রমুখ। এছাড়াও মানববন্ধনে আইন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় নুরুল হক নূর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বোনদের যেন এমন হয়রানি, নির্যাতনের শিকার হতে না হয়। সুষ্ঠু বিচার না হলে এ ধরণের ঘটনাগুলো ঘটতেই থাকবে। আমরা চাই এ সমাজ ও রাষ্ট্রের প্রত্যেকটি অন্যায়-অবিচারের বিচার হোক।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সামনে এমন ঘটনা ঘটলে কখনো চেপে যাবেন না। কারণ আপনারা চেপে গেলে যারা এমন কাজ করে তারা উৎসাহ পাবে।

মেহেদী হাসান শান্ত বলেন, রাফির মত আর কোন বোনের জন্য যেন আমাদের আন্দোলনে নামতে না হয়। আমাদের হাতে যেন নিরাপদ থাকে সকল মা বোন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা শপথ নিই সকল যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার থাকবে আমাদের কণ্ঠ, রাজপথ থাকবে উদ্দীপ্ত পদচারণায় মুখর। এমন শাস্তি হতে হবে যেন আর কোন কুলাঙ্গার এরকম নিকৃষ্ট কাজ করার সাহস না পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সচেতন শিক্ষার্থী হিসেবে রাফীর সাথে ঘটে যাওয়া অপরাধের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে যান এবং একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়মানববন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT