চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুরুল হাসানের দৃঢ়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত উইকেটরক্ষকের ইনজুরিতে কপাল খুলেছে নুরুল হাসান সোহানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিম ইনজুরিতে না পড়লে একাদশে জায়গাই মিলত না তার। অথচ ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে নজরকাড়া ব্যাটিং উপহার দিয়েছেন তিনি।

শনিবার নেলসনের স্যাক্সটন ওভালে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৪৪ রানের দারুণ দায়িত্বশীল ইনিংস খেলেন সোহান। এ ম্যাচে তিনি যখন ক্রিজে আসেন তখন  টাইগারদের রান তখন ৫ উইকেটে ১৬৮। ১১ রানের ব্যবধানে ফিরে যান আরো দুই ব্যাটসম্যান। সীমাহীন চাপ কাঁধে। এমন বিপদের মুখে ৩৯ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ রানের ঝকঝকে ইনিংস উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

দলের বিপদের মুখে অষ্টম উইকেটে মাশরাফিকে নিয়ে ৩৩ রানের জুটি গড়ার পর আউট হওয়ার আগে নবম উইকেটে তাসকিনকে নিয়ে গড়েন ২৩ রানের জুটি। আর তাতেই ২৩৬ রানের ছোটখাটো একটা পুঁজি পায় টাইগাররা।

Banglabid

দ্বিতীয় ওয়ানডেতে নিজের অভিষেক ম্যাচে ৩১ বলে ২৪ রান করেছিলেন নুরুল। শনিবার শুরু থেকেই রক্ষণাত্মক ছিলেন তিনি। অবশ্য দলের যেমন করুণ অবস্থা ছিল তাতে করে রক্ষণাত্মক না হয়ে উপায়ও ছিল না তার। তবে ম্যাট হেনরির করা ইনিংসের শেষ ওভারের প্রথম বলে মিডউইকেট দিয়ে যেই দারুণ চার হাঁকিয়েছেন সেটি ছিল দেখার মতো। পরের বলে বেকওয়ার্ড লেগ স্কয়ার দিয়ে দর্শনীয় ছক্কা হাঁকান নুরুল।

মুশফিকের অনু্পস্থিতিতে উইকেটে পেছনে ও ব্যাটিংয়ে যে নুরুল হাসান সোহান যোগ্যতা রাখেন সেটাই যেন প্রমাণ করলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন বছরের অপেক্ষায় গুগল ডুডল

পরবর্তী

কিউইদের বিপক্ষে তামিমের চতুর্থ অর্ধশতক

পরবর্তী

কিউইদের বিপক্ষে তামিমের চতুর্থ অর্ধশতক

পরিচালক সমিতির নতুন সভাপতি গুলজার, মহাসচিব খোকন

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT