ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি নুরুল হক নুরের ওপর বারবার কেন হামলা হচ্ছে, তা জানতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন এবং এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।






