চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নীল ম্যানচেস্টারে রক্তাক্ত আর্সেনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আর্সেন ওয়েঙ্গারের ডাগআউটে পা রাখাটা সহজ ছিল না। এক ২২ বছরের লম্বা ক্যারিয়ার। তার উপর ওয়েঙ্গার জমানার শেষ দিকে আর্সেনালের ছন্দ ভালো না থাকা। দলও আমুল কিছু পাল্টে যায়নি। তার উপর প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। যারা শুধু গতবারের চ্যাম্পিয়নই নয়, এই মুহূর্তেও দারুণ ফর্মে।

ফল যা হওয়ার তাই হয়েছে। প্রিমিয়ার লিগের অভিষেকে ঘরের মাঠেই হারতে হয়েছে ‍উনাই এমেরিকে। পাশাপাশি এমিরেটস থেকে ফেরার পথে এমেরির সঙ্গী হয়ে থাকবে ঘরের মাঠে তার দলের ভিন্নভিন্ন হওয়ার নানা ছবি।

লা লিগায় ভ্যালেন্সিয়ার কোচ হিসেবে ১০বার গার্দিওলার মুখোমুখি হয়ে একবারও জিততে পারেননি এমেরি। প্রিমিয়ার লিগেও সেই জয়ের সন্ধান পেলেন না। আগুয়েরো-স্টালিংরা রীতিমতো ছেলেখেলা করেছেন তার দলের সঙ্গে। আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে পেপ গার্দিওলার দল।

রেকর্ড গড়েই গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট পেয়েছিল দলটি। সেই সাফল্য যে তারা এবারও ধরে রাখতে চায় তার প্রমাণ লিগের শুরুতেই রাখল সিটিজেনরা।

ঘরের মাঠে রোববার ফায়দাটা তুলে নিতে পারেনি আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যানসিটি। ৮ মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। আর্সেনাল ডিফেন্ডাদের বোকা বানিয়ে দারুণ এক শট নিয়েছিলেন রহিম স্টার্লিং। তবে তার চেয়েও দারুণ দক্ষতায় তা ফিরিয়ে দেন গোলরক্ষক পিটার চেক। তবে ১৪ মিনিটে আর স্টার্লিংকে আটকাতে পারেননি চেক। তিন ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন এ ইংলিশ তারকা।

২১ মিনিটে গোল শোধের দারুণ সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে  হেক্টর বেলেরিনের সে শট রুখে দেন গোলরক্ষক এডেরসন। ২৭ মিনিটে ডি বক্সের সামান্য বাইরে সার্জিও আগুয়েরোকে ফাউল করলে ফ্রি-কিক পায় ম্যানসিটি। দারুণ এক ফ্রি-কিক নিয়েছিলেন রিয়াদ মাহারেজ। তবে ঝাঁপিয়ে পড়ে তা রুখে দেন চেক।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে ম্যানসিটি। ৪৯ মিনিটে দূরপাল্লার দারুণ এক শট নিয়েছিলেন আগুয়েরো। তবে অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। ৬২ মিনিটে দিনের সেরা সুযোগটি পেয়েছিলেন আগুয়েরো। কাউন্টার অ্যাটাকে নিজেদের অর্ধ থেকে বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন এ আর্জেন্টাইন। কিন্তু চেকের গায়ে মেরে সে সুযোগ নষ্ট করেন তিনি।

তবে পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে সিটিজেনরা। বাঁ প্রান্ত থেকে বেঞ্জামিন মেন্ডির ক্রস থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন বের্নার্দো সিলভা।

দুই গোলে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে আর্সেনাল। কিন্তু লাভের লাভ হয়নি। ফলে ০-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে এমেরির দল।

ট্যাগ: আর্সেনালম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাঁস হয়েছে পিক্সেল ৩ নিয়ে নতুন তথ্য

পরবর্তী

হুট করে বঙ্গবন্ধুর উপর ছবি করার ঘোষণা দেইনি: আশরাফ শিশির

পরবর্তী

হুট করে বঙ্গবন্ধুর উপর ছবি করার ঘোষণা দেইনি: আশরাফ শিশির

সিরিয়ায় আবাসিক ভবনে বিস্ফোরণ, ১২ শিশুসহ নিহত ৩৯

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT