নীলফামারীতে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ

নীলফামারীর জলঢাকায় গণধর্ষণের শিকার হয়েছে এক মাদ্রাসা ছাত্রী। তাকে আশংঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, জলঢাকার একটি দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ওই ছাত্রী বুধবার দুপুরে তার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিল।
এ সময় একদল বখাটে তাকে একটি পিকাপে তুলে ৫ মাইল দূরের নির্জন এলাকায় নিয়ে গণধর্ষণ করে।
ওই ছাত্রীর পরিবার অনেক খোঁজাখুঁজির পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সেখানে অস্ত্রোপচারের পর চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে ওই ছাত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






