আদালত

নীতিমালা করে বিচারপতি নিয়োগের দাবি

বিচারপতি নিয়োগের জন্য নীতিমালা করার দাবি জানানো হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতৃস্থানীয় ব্যক্তিরা বিচারপতি নিয়োগের নীতিমালা করার দাবি নিয়ে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংবিধানের আলোকে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সেই সঙ্গে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে যেগ্যতাসম্পন্ন প্রার্থীদের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের সুযোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইঞ্জীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করতে হলে নীতিমালা প্রণয়নের কোনো বিকল্প নেই।

আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগের ঘোষণা দিয়েছেন। কিন্তু তিনি বিচারক নিয়োগের নীতিমালা বা নিয়োগের ব্যপারে সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশনা সম্পর্কে কিছু বলেননি।

এই অবস্থায় সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে সংবিধানের ৯৫ (২) অনুচ্ছেদ এবং চলতি বছরের ১৩ এপ্রিল হাই কোর্টের একটি রায়ের আলোকে নীতিমালা প্রণয়ন করে সুপ্রিম কোর্টে বিচার নিয়োগের দাবি জানাচ্ছি।’

আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সরকার যায় সরকার আসে কিন্তু বিচারক নিয়োগের নীতিমালা প্রণয়ন করা হয় ন। বিচারকদের অবশ্যই বেশি মেধাবী হতে হয়।

তিনি বলেন, ‘উচ্চ আদালতের বিচারকদের বেশি মেধাবী হওয়া দরকার। কারণ এখানে বিচারিক আদালতের মামলাগুলো পুনর্বিবেচনা করা হয়। কিন্তু সে বিবেচানা করা হচ্ছে না।

খোকন বলেন, ‘স্বাধীনতার পর থেকে এখন পর‌্যন্ত বিচার বিভাগে হযবরল অবস্থা। স্বজনপ্রীতি, দলপ্রীতি, তেলবাজী আমরা বিচার ভিাগে চাই না। যারা সরাসরি রাজনৈতিক পদ হোল্ড করেন তাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।’

সংবাদ সম্মেলনে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়:আইনজীবী সমিতি নীতিমালা বিচারপতি সংবিধান সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…