চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকালীন সরকারের কর্মপরিধি কী হবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A
নির্বাচন

আসন্ন সংসদ নির্বাচনের আগে সরকারের কাঠামো কী হবে? সংসদ বিলুপ্ত হবে নাকি মন্ত্রী পরিষদ ছোট হবে? নির্বাচনকালীন সরকারের কর্ম ও তার পরিধি কী হবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এবিষয়ে চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেছেন সংশ্লিষ্টরা।

কেমন হতে পারে নির্বাচনকালীন সরকারের কর্মপরিধি? তার ব্যাখা দিয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আর নির্বাচনকালীন সরকারের সময় নির্বাচন কমিশনের ক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন সাবেক কমিশনার মুহাম্মদ সহুল হোসাইন।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলছেন, নীতিগত কোনো সিদ্ধান্ত নয়, চলমান কর্মকাণ্ডকে এগিয়ে নেয়াই তাদের মূল কাজ।

সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ সহুল হোসাইন মনে করেন, ইসিকে নিয়ন্ত্রণ চেষ্টার বিপরীতে সহযোগিতা করাই নির্বাচনকালীন সরকারের প্রধান দায়িত্ব।

দু’জনই বলেছেন, নির্বাচনকালীন সরকারের মন্ত্রীরা নির্বাচনী প্রচারে গেলে সব সুবিধা বর্জন করেই যেতে হবে।

তারা আরও বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী সংসদ বিলুপ্ত করে কিংবা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিধান নেই।

Reneta

পার্লামেন্টারি ব্যবস্থায় বিদায়ী সরকারই নির্বাচনের সময় অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হয়। ৯১ সালে সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার পর বাংলাদেশে এরকম সরকার ছিলো গত নির্বাচনের সময়। তখন নির্বাচন বর্জন করা বিএনপি যোগ না দেওয়ায় সংসদে প্রতিনিধিত্ব করা অন্য দলগুলোর সমন্বয়ে গঠিত হয়েছিলো ২৯ সদস্যের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবারও হতে পারে একইরকম সরকার।

বিস্তারিত দেখুন সোমা ইসলামের ভিডিও রিপোর্টে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিনির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বাধীন দেশ তার সমৃদ্ধিতে বার বার বাধা পেয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর যেসব নির্দেশনা

আগস্ট ৬, ২০২৬

বাবার কবরে ডা. জুবাইদার শ্রদ্ধা, সঙ্গে ছিলেন জাইমা রহমান

আগস্ট ৬, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের বরিশাল বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT