বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কন্যা ডা. জুবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। এসময় প্রয়াত মাহবুব আলী খানের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরবর্তীতে যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। কর্মজীবনে রাষ্ট্রীয় ও জনসেবামূলক নানা দায়িত্বে তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।


