নিয়োগ স্থায়ীকরণের দাবিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের বিক্ষোভ

মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগ স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভরত কর্মীরা, বেশিরভাগই মাস্ক পরা, একটি জনসমাগমে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নিয়োগ স্থায়ীকরণের দাবিতে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মেডিক্যাল টেকনোলজিস্টদের বিক্ষোভ চলছে।
৫ দফা দাবিতে বেকার ও প্রাইভেট মেডিক্যাল টেকনোলজিস্টরা সেখানে অবস্থান ধর্মঘট পালন করছে।
তাদের দাবির মধ্যে রয়েছে, জরুরি ভিত্তিতে ২০ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে। ২০১৩ সালে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের গাফিলতির কারণে সেই নিয়োগ হয়নি। বয়স পরিবর্তিত করে আবার সেই নিয়োগ দেয়ার দাবি তাদের।
এছাড়াও তাদের বক্তব্য, বিতর্কিত ১৮৩ জনের নিয়োগ বাতিল করতে হবে। স্বেচ্ছাসেবক ও অস্থায়ী পদে নিয়োগ দেওয়া যাবে না।
দাবিতে তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন ১২০০ জন নিয়োগের। সেটার থেকে কম নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেসব অনিয়ম গাফিলতি এড়িয়ে নিয়োগের দাবি তাদের।
এসব দাবি নিয়েই রোববার সকাল থেকে অবস্থান ধর্মঘট পালন করছে মেডিক্যাল টেকনোলজিস্টরা।






