চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত জঙ্গির টার্গেট ছিল ৩২ নম্বর: আইজিপি

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
২:৪৫ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
বোমা হামলায় ছিন্নভিন্ন হোটেলের অংশ ছরিয়ে ছিটিয়ে আছে রাস্তায়।

বোমা হামলায় ছিন্নভিন্ন হোটেলের অংশ ছরিয়ে ছিটিয়ে আছে রাস্তায়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে নিহত জঙ্গি নব্য জেএমবি সদস্য সাইফুল ইসলামের টার্গেট ছিল ধানমন্ডি ৩২ নাম্বারে শোক জানাতে আসা মিছিলে হামলা চালানো।

মঙ্গলবার অভিযান শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে প্রগতিশীল মানুষ মিছিল নিয়ে আসে ধানমন্ডি ৩২ নম্বরে। এই মিছিলে হামলার মাধ্যমে বড় আকারের নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের। এতে করে তারা প্রগতিশীলদের উপর হামলা ও নিজেদের অস্তিত্ব জানান দেবে বলে পরিকল্পনা করে। কিন্তু তৎপর গোয়েন্দারা সে পরিকল্পনা নস্যাৎ করে দেয়।’

শহিদুল হক আরো বলেন, ‘আত্মঘাতী হামলা কম সংখ্যক সদস্যে করা সম্ভব বিধায় একজন মাত্র জঙ্গি এখানে আসে। এবং হোটেল ওলিওনের ৩০১ নম্বর রুম ভাড়া নেয়।’

গোয়েন্দা তৎপরতা নিয়ে তিনি বলেন, ‘আগস্ট মাস এলেই আমরা বাড়তি সতর্ক হই। এ মাসে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। সিরিজ বোমাহামলা করা হয়েছে। শেখ হাসিনার উপর হামলা হয়েছে। তাই আমরা সতর্ক ছিলাম।’

নিহত সাইফুলের বাড়ি খুলনায়
নব্য জেএমবির ওই জঙ্গির পরিচয় নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, নিহত সাইফুল ইসলামের বাড়ি খুলনার ডুমুরিয়া। সে খুলনা বিএল কলেজে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র। তার বাবা জামাতের রাজনীতির সাথে জড়িত।

সাইফুল ইসলাম চাকরি পাওয়ার কথা বলে গত মাসের ৭ তারিখ ঢাকা আসে এবং ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান নেয় বলে তিনি জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT