চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা উঠল, আর্জেন্টিনার হয়ে নামছেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

আগামী মাস থেকেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারবেন লিওনেল মেসি, বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশন প্রধান ক্লদিও তাপিয়ে।

আসছে ৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে অধিনায়ককে দেখা যাবে বলেও জানিয়েছেন ফেডারেশন প্রধান।

কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে রেফারির বিরুদ্ধে পক্ষপাত ও চিলির বিপক্ষে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে সাউথ আমেরিকান ফুটবল প্রধানকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তিন মাস ও বাছাইপর্বের একটি ম্যাচ থেকে নিষিদ্ধ হন মেসি। তাতে ৮ অক্টোবর বুয়েন্স আয়ার্সে ইকুয়েডর ম্যাচে খেলার কথা ছিল না তার।

টুইটার পোস্টে তাপিয়ে জানিয়েছেন, মেসি সেই ম্যাচে খেলছেন। সাউথ আমেরিকান কনফেডারেশনের প্রধান আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজ তাকে জানিয়েছেন, মেসির ম্যাচ খেলার নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে গেছে, এখন থেকে তিনি খেলতে পারবেন।

প্রতিযোগিতা মূলক ম্যাচে খেলতে না পারলেও জাতীয় দলের হয়ে ২০১৯ সালের শেষদিকে দুটি প্রীতি ম্যাচে খেলেছেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী তারকা। ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয় ও অন্য ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের চারদিন পর বলিভিয়ার বিপক্ষে নামবে দুবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআর্জেন্টিনা-ইকুয়েডরমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT