চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিষিদ্ধ’ শাকিব খানের হাতে তিনটি নতুন ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

দু’দিন আগেই জানা গেছে, চলচ্চিত্রে ‘নিষিদ্ধ’ দেশের ​শীর্ষ চিত্রনায়ক শাকিব খান নতুন ছবিতে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার নতুন ছবির নাম ‘আমি নেতা হব’। পরিচালক উত্তম আকাশ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা—মিষ্টি জান্নাত ও সুপ্তি। প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবির কাজ শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহে।

গতকাল শনিবার জানা গেছে, একটি নয়, একই প্রযোজনা প্রতিষ্ঠানের তিনটি ছবিতে অভিনয় করবেন শাকিব খান। একটি হলো ‘আমি নেতা হব’ আর অন্য দুটি ‘কেউ কথা রাখেনি’ ও ‘মামলা হামলা ঝামেলা’।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান সংবাদ মাধ্যমকে জানান, ৯ জুলাই একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। ‘নিষিদ্ধ’ শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র তৈরি উদ্যোগ নেওয়া প্রসঙ্গে তিনি জানান, তারা অনেক বুঝেশুনে শাকিব খানের সঙ্গে চুক্তি করেছেন। ২৫ জুলাই থেকে ‘আমি নেতা হব’ ছবির শুটিং শুরু করতে চান। তারা আশা করছেন, এর আগেই সব সমস্যার সমাধান হবে।

Banglabid

শাকিব খান চলচ্চিত্রে অভিনয় করতে পারবেন না। আজীবনের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে, আবার কারও মতে চলচ্চিত্রে তিনি ‘অবাঞ্ছিত’, কেউ তার সঙ্গে কাজ করবে না। গত ২৩ জুন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট এ সিদ্ধান্ত নেয়।

শাকিব খান আগেই জানিয়েছেন, চলচ্চিত্র ঐক্যজোটের এ সিদ্ধান্ত তিনি লোকমুখে শুনেছেন। এখনো লিখিতভাবে তাকে কিছু জানানো হয়নি। বললেন, ‘আমার মনে হয় না যে নতুন ছবিতে কাজের কোনো সমস্যা হবে।’

আর চলচ্চিত্র ঐক্যজোটের সদস্যসচিব ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানিয়েছেন, শুধু যেসব ছবির কাজ ৫০ ভাগের বেশি শেষ হয়েছে, সেসব ছবির কাজ শেষ করতে পারবেন শাকিব খান। এছাড়া আর কোনো ছবির কাজ করতে পারবেন না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT