আন্তর্জাতিক

নিষিদ্ধ ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করলো নর্থ কোরিয়া

নর্থ কোরিয়া ব্যালেস্টিক মিসাইল পরীক্ষার দৃশ্য, বিস্ফোরণ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়া একটি ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করছে, বিস্ফোরণ ও ধোঁয়া উড়ছে, আন্তর্জাতিক সংবাদ প্রচার হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৭ সালের পর প্রথমবার নিষিদ্ধ আন্তমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল (আইসিবিএম) পরীক্ষা করেছে নর্থ কোরিয়া।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, সাউথ কোরিয়া এই নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।

জাপানের কর্মকর্তাদের তথ্যমতে, মিসাইলটি এক হাজার একশ’ কিলোমিটার বেগে এবং ৬ হাজার কিলোমিটার উচ্চতায় এক ঘণ্টা উড়ে ক্ষেপণাস্ত্রটি জাপানের দক্ষিণাংশে জলে গিয়ে পড়ে।

নর্থ কোরিয়া গত কয়েক মাসে বেশ কয়েকবার মিসাইল পরীক্ষা চালিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এবং নর্থ কোরিয়া এর কিছু পরীক্ষাকে স্যাটেলাইট উৎক্ষেপণ পরীক্ষা বলে দাবি করলেও এগুলো ছিলো মূলত আইসিবিএম পরীক্ষা।

২০১৭ সালে নর্থ কোরিয়ার নেতা কিম জং-উন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার পর দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক পরীক্ষার উপর স্থগিতাদেশ দেয়া হয়েছিলো। কিন্তু ২০২০ সালে এসে কিম ঘোষণা করেন তিনি আর এই প্রতিশ্রুতিতে আবদ্ধ নন।

জাতিসংঘ নর্থ কোরিয়াকে ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে নিষেধ করে এবং আগের পরীক্ষার পর কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করে।

বিষয়:ক্ষেপণাস্ত্র জাতিসংঘ জাপান নর্থ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…