ক্রিকেট

অবৈধ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ পাকিস্তানের হাসনাইন

পাকিস্তানের হাসনাইন অবৈধ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ, ক্রিকেটে নতুন বিতর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ক্রিকেটার হাসনাইন অবৈধ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ, আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিতর্ক সৃষ্টি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলেন পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন। লাহোরের ম্যানেজমেন্ট বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে বেশকিছু পরীক্ষার পরে ডানহাতি পেসারের অ্যাকশন অবৈধ ঘোষণা করেছে আইসিসি।

শুক্রবার হাসনাইনের বোলিং অ্যাকশন পরীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির নিয়মানুযায়ী ১৫ শতাংশেরও বেশি হাত বাঁকানোর কারণে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি বোলার।

সিডনি থান্ডার্সের হয়ে এ মৌসুমেই প্রথমবার বিগ ব্যাশে অংশ নিতে গিয়েছিলেন হাসনাইন। সেখানকার আম্পায়াররা তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে তোলেন। লাহোরে পরীক্ষার পর মিলল অভিযোগের সত্যতা।

নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ম্যাচ এবং সবধরনের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হলেও ঘরোয়া আসরে অংশ নিতে পারবেন ২১ বর্ষী হাসনাইন।

পাকিস্তান জার্সিতে ১৮টি টি-টুয়েন্টি খেলা হাসনাইনের উইকেট ১৭টি। ফরম্যাটটিতে একটি হ্যাটট্রিকও রয়েছে তার। ৮টি ওয়ানডে ম্যাচে ৮ উইকেট আছে নামের পাশে।

বিষয়:আইসিসি পাকিস্তান বিগব্যাশ হাসনাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…