চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ গাইড বই বিক্রি হচ্ছে কীভাবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২১ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

শিক্ষা নিয়ে একটি অসাধু চক্র নিয়মনীতি উপেক্ষা করেই তাদের গাইড ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে গাইড বই বিক্রির ব্যবসা করে যাচ্ছেন। যদিও সরকার এ বিষয়ে কঠোর আইন করে গাইড বিক্রি নিষিদ্ধ করেছে পরীক্ষার সময়। তবু কেউ আইনের তোয়াক্কা করছে না। এ কারণে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন: কোনো কোনো গাইড ও নোট বই মুদ্রণকারী প্রতিষ্ঠান অনৈতিকভাবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আর্থিকভাবে প্রলুব্ধ করে। তারা এসব নোট ও গাইড শিক্ষার্থীদের কিনতে বাধ্য করে।

এই নোট ও গাইড বন্ধে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী।

এছাড়া আরেকটি গুরুতর প্রশ্ন উঠেছে যে, এবারের পরীক্ষায় গাইড বই থেকে হবহু প্রশ্নপত্র করা হয়েছে। এই গুরুতর অন্যায় ও জঘন্য কাজটির কারণে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারেও শিক্ষামন্ত্রী কথা বলেছেন।

তিনি বলেছেন: এটা কে করেছেন, তা শনাক্ত করা হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে। আর আমরা গাইড ও নোট বই ব্যবহার বন্ধ করতে চাই। সৃজনশীল পদ্ধতিতে এগুলোর প্রয়োজন হওয়ারও কথা না।

চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন: সংখ্যার হিসাবে এটা নগণ্য। কিন্তু তাও-বা কেন হবে?

Reneta

শিক্ষামন্ত্রী সঠিক কথাই বলেছেন। এটাও হবে কেন? কোমলমতি শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের জন্য ক্ষতিকর এবং পড়ালেখার মনোযোগ নষ্ট করার জন্য এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই দৌরাত্ম্য বন্ধ করতে হবে। এদের শনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে এইসব অন্যায় রোধ করা সম্ভব।

আমরা চাই, দেশের শিক্ষাক্ষেত্র যেন তার হারানো গৌরব ফিরে পায়। এইসব দুষ্কৃতিকারিদের যেন কোনো ছাড় দেয় না হয়।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী বলেন, এসব উত্তরপত্র আলাদাভাবে রাখা হয়েছে। শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে। এটা ভালো উদ্যোগ। কারও ভুলে শিক্ষার্থীরা কোনো ধরনের হয়রানির শিকার যাতে না হয় সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশ্নপত্রসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পানির ট্যাপে মদ

পরবর্তী

এ বছর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেলেন যারা

পরবর্তী

এ বছর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেলেন যারা

রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতেই ক্যাম্পে কাঁটাতারের বেড়া

সর্বশেষ

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT