চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিষিদ্ধ’ ক্রিকেটারদের খেলার অনুমতি দিলো পিসিবি

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৪:৩০ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসর মাঠে গড়াতে না গড়াতেই স্পট-ফিক্সিং বিতর্কে টালমাটাল হয়ে পড়েছিল। সেই বিতর্ক থামার আগেই নতুন নাটক দেখল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগটি। ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে তিন ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধ করার চব্বিশ ঘণ্টা না পেরোতেই আবারো খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিএসএলে তৃতীয় খেলোয়াড় হিসেবে শনিবার মোহাম্মদ ইরফানকে নিষিদ্ধের খবর জানায় পাকিস্তান গণমাধ্যম। একদিন আগে একই অভিযোগে সাময়িক নিষেধাজ্ঞার খড়গ নেমেছিল শারজিল খান ও খালিদ লতিফের ওপর। কিন্তু পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠির করা এক টুইটার বার্তার বরাতে ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে, তিন ক্রিকেটারই চলতি আসরে খেলা চালিয়ে যেতে পারবেন। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তও এগোতে থাকবে।

শেঠির টুইটে তিন ক্রিকেটারের খেলা চালিয়ে যাওয়ার বিষয়টি স্পষ্ট হওয়ার সঙ্গে অভিযুক্ত নতুন দুই ক্রিকেটারের নামও উঠে এসেছে। এরা হলেন জুলফিকার বাবর ও শাহজিব হাসান। তবে বাকিদের সঙ্গে তারাও পিএসএলে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি পেয়েছেন।

Banglabid

পিএসএলের দ্বিতীয় আসর বসেছে দুবাইয়ে। টুর্নামেন্টের শুরু থেকেই ফিক্সিং ও দুর্নীতির অভিযোগ উঠছে জোরেশোরেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডও শক্ত অবস্থান নিয়েছে। বিষয়টি তদন্ত করছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। প্রাথমিকভাবে ছয় খেলোয়াড়ের ওপর তদন্ত এগোচ্ছে। সংখ্যাটা আরো বাড়তে পারে বলে দেশটির গণমাধ্যম জানাচ্ছে।

এদের মধ্যে ইরফানের বিষয়টিই ছিল সবচেয়ে গুরুতর। ইসলামাবাদ ইউনাইটেডের এই বাঁহাতি পেসারের মোবাইল জব্দ করা হয়েছে। যাতে ফিক্সিংয়ের শক্ত প্রমাণ রয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুশফিকের ব্যাটে লাগাম ধরার চেষ্টা

পরবর্তী

এমআইটি’র সঙ্গে যৌথভাবে কাজ করবে আইসিটি ডিভিশন

পরবর্তী

এমআইটি’র সঙ্গে যৌথভাবে কাজ করবে আইসিটি ডিভিশন

ব্যাটিং ব্যর্থতায় হার রুমানাদের

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT