চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশ্ছিদ্র নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১:৫৯ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A
dig

dig

বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদার্পণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ, অস্ট্রেলিয়া থেকে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ এ্যাওয়ার্ড’ অর্জন ও ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট ডিগ্রি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শনিবার বিকালে গণসংবর্ধনা দিচ্ছে আওয়ামী লীগ।

সংবর্ধনাকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর সমাবেশকে ঘিরে বাড়তি পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে। সংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শাহবাগ, মৎস্যভবন, হাইকোর্টের সামনের এলাকা, দোয়েল চত্ত্বর, টিএসসি এলাকাসহ উদ্যানের চারপাশে বাড়তি পুলিশ ও র‌্যাব সদস্যরা নিয়োজিত রয়েছেন। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাজোয়া যান, জলকামান ও প্রিজন ভ্যান।

                      সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য 

একজন পুলিশ কর্মকর্তা জানান, বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশ মোতায়েনসহ প্রস্তুত রয়েছে পুলিশের বিশেষায়িত সকল টিম। পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। নেতাকর্মীদের প্রবেশের সময় আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও শরীর তল্লাশীর করে সভাস্থলে প্রবেশের অনুমতি দেয়া হবে।

ডিএমপি’র রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, আজকের জনসভায় বিপুল পরিমাণ জনসমাগমের কথা মাথায় রেখে পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। এদিন ভোর থেকেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। সভাস্থলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের প্রস্তুতি রয়েছে।

Reneta

তিনি জানান, বেলা দুইটার পর প্রধানমন্ত্রী সংবর্ধনাস্থলে যাওয়ার পর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে। এ জন্য মতিঝিল বা গুলিস্তান থেকে আসা সাধারণ যানবাহনগুলোকে প্রেসক্লাব হয়ে মৎসভবনের দিকে যেতে দেওয়া হবে না। বিকল্প হিসেবে ফকিরাপুল হয়ে মগবাজার উড়াল সড়কের দিকে পাঠানো হবে। একইভাবে মোহাম্মদপুর থেকে আসা যানবাহনগুলোকে শাহবাগ দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে রূপসী বাংলার সড়কে যেতে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর সংবর্ধনা আয়োজন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে সাজ সাজ রব। বর্নিল ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

বিকাল ৩টায় মূল অনুষ্ঠান শুরুর কথা থাকলেও সকাল থেকে অনুষ্ঠানস্থলের দিকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT