চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশোর নাটকের ট্রেলারে তামিল সিনেমার স্বাদ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো তার ‘পুলিশ দ্য রিয়েল হিরো’ নাটক দিয়ে আবার আলোচনায় এলেন। নির্মাতা কাজল আরেফিন অমির নির্দেশনায় এ নাটকের ট্রেলার প্রকাশ হয়েছে বুধবার। সেটি দেখে দর্শক মন্তব্য করছেন, নিশো কী তামিল সিনেমায় অভিনয় করছেন?

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সিনেমাওয়ালা’ প্রযোজিত ‘পুলিশ দ্য রিয়েল হিরো’ নাটকে মাত্র ১ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারে নিশোকে দেখা গেল পুলিশের পোশাকে ধুন্ধুমার অ্যাকশন অবতারে! ধুলো উড়িয়ে রেললাইন, মহল্লার অলিগলি তাড়িয়ে তিনি অপরাধীদের নাস্তানাবুদ করছেন। যেভাবে তামিল হিরোদের দেখা মেলে! ট্রেলারে এক ফাঁকে দেখা মিললো তানজিন তিশার সঙ্গে রোম্যান্টিক এক নিশোকেও!

রুপন্তি সানজিদা নামে একজন মন্তব্য করেছেন, ২০১৯ সালে বাংলা এক নাম্বার ট্রেলার দেখলাম। অন্য ট্রেলারগুলা দেখলে পুরো কাহিনী বলে দেওয়া যায়। কিন্তু এটা দেখে শুধু আগ্রহ বাড়লো। জোস হইছে। হবেই বা না কেন, নিশো বলে কথা! রাসেল আহমেদ লিখেছেন, পুরাই তামিল সিনেমার আভাষ! নিশো বস ইউ আর অ্যাওসাম!

কলকাতা থেকে তির্থাংকর বসু লিখেছেন, নিশো সবকিছুই পারে। লাভ ফ্রম কলকাতা। এছাড়া বেশিরভাগ মন্তব্য ছিল এমন, ভাই এটা বাংলা নাটক নাকি তামিল সিনেমার ট্রেলার দেখলাম? জাস্ট ওয়াও!!

‘পুলিশ দ্য রিয়েল হিরো’ নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি চ্যানেল আই অনলাইনকে বলেন, পুরো নাটকটি সিনেমার ফরম্যাটে বানিয়েচ্ছি। নাটকের মধ্যেই সিনেমা নির্মাণের শখ মিটিয়ে নিলাম। নাটকটি নিয়ে নির্মাতা অমি বলেন, যে ধরনের পুলিশ অফিসার সমাজকে বদলে দিতে পারেন, নিশো তেমনই একজন ‘সৎ পুলিশ অফিসারের’ চরিত্রে অভিনয় করেছেন।

ভালো পুলিশ অফিসার আছে, যাদের মন আপনার আমার চেয়েও নরম। তারা অনেক মানবিক। অন্যের সুখে সুখী হয়, আবার দুঃখে হয় দুঃখী। নাটকে এমন এক নিশোকে দেখা যাবে, যিনি অপরাধীদের কাছে দাবাং-এর সালমান খানের মতো অ্যাকশন। প্রেমিকার কাছে শাহরুখ খানের মতো রোমান্টিক, এলাকার ক্রিকেট খেলা হলে সেখানে সে সাকিব আল হাসান! সহকর্মীদের সঙ্গে বন্ধুর মতো মেশেন। পুলিশ হলেও তার জীবনযাপন একেক জায়গায় একের রকম। খুব স্মার্ট একজন পুলিশ অফিসার।’

Reneta

বৈশাখ উপলক্ষ্যে ‘পুলিশ দ্য রিয়েল হিরো’ ১৩ এপ্রিল সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেল মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোকাজল আরেফিন অমিলিড বিনোদনসিনেমাওয়ালা
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT