চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশোর গল্পে শ্রমিকের হাহাকার, অনবদ্য মেহজাবীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

গল্পটা একই প্লাস্টিক কারখানায় কর্মরত দুজন শ্রমিকের। শ্রমিক হলেও অত্যন্ত সুখের দাম্পত্য জীবন তাদের! তবে রয়েছে ছোট্ট আফসোস! কেন তারা দুজন এক শিফটে কাজ করতে পারেন না! এর মধ্যে একদিন একই শিফটে কাজ করার সুযোগ পায় এই দম্পতি। আর সেদিনই ঘটে ভয়ঙ্কর ট্র্যাজেডি!

পরিচালক সঞ্জয় সমদ্দার বললেন, খুব সাধারণ একটি গল্প। নেই কোনো কমপ্লেক্স। শ্রমিক দম্পতির গল্পে অসাধারণ অভিনয় করেছেন সময়ের তারকা জুটি আফরান নিশো এবং মেহজাবীন। পরিচালকের ভাষ্য, দুজনেই কাজটি নিয়ে আন্তরিক ছিলেন বলে মাত্র দু’দিনে শেষ করতে পেরেছি।

ব্যতিক্রমী এ নাটকটির নাম ‘শিফট’। মূল গল্প আফরান নিশোর, লিখেছেন ইশতিয়াক অয়ন। প্রচার হবে ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশনে। তারপর উন্মুক্ত হবে ইউটিউবে।

Banglabid

সঞ্জয় সমদ্দার বলেন, শুটিং করেছি মিরপুরের একটি প্লাস্টিক কারখানায়। নিশো-মেহজাবীন মতি-মায়ার চরিত্রে অভিনয় করেছেন। যে কোনো দুর্ঘটনার পড়ে জীবন থেমে যাওয়ার ঠিক মুহূর্তে সবচেয়ে প্রিয় মানুষটির জন্য যে অনুভূতি কাজ করে সেটা ‘শিফট’-এ দেখিয়েছি।

‘শিফট’ নাটক নিয়ে কথা হয় মেহজাবীনের সঙ্গে। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, কাজটি করে তার অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। এর আগে তিনি এ প্যার্টানের কাজ, গেটআপ ও লোকেশনে শুটিং করেননি। বললেন, সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি। কাজের সময় একেবারে ব্ল্যাংক ছিলাম। আমি, পরিচালক এবং নিশো ভাই শুটিংয়ে খুবই মনোযোগী ছিলাম।

শুটিংয়ের আগে প্লাস্টিক শ্রমিকরা কীভাবে কাজ করেন সেটাও কাছে গিয়ে দেখেছেন মেহজাবীন। বললেন, ‘আমিও তাদের মতো কাজ করার চেষ্টা করেছি।’

Reneta

এ নাটকে ইট, পাথর, রড, কংক্রিটের নিচে চাপা পড়ে অভিনয় করতে হয়েছে লাক্স সুন্দরী  মেহজাবীনকে। তিনি বললেন, ওগুলোর ভার যতক্ষণ না শরীরের আসছিল, ততক্ষণ ওই পজিশনের এক্সপ্রেশন আনা কঠিন ছিল। শরীরে যতটুকু ওজন নিয়ে শুটিং করা যায়, করেছি। যে কষ্ট করেছি, দর্শক অনস্ক্রিনে দেখতে পারবেন।

শিল্পীদের সীমাহীন অ্যাফোর্ড ছাড়া এতো সূক্ষ্ম কাজটি করা কখনই সম্ভব হতো না বলে জানান নির্মাতা। এ জন্য নিশো-মেহজাবীনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সঞ্জয় সমদ্দার। কথা প্রসঙ্গে তিনি জানালেন, একবার তার স্ত্রী সড়কে বাস দুর্ঘটনায় পড়েছিলেন। ওই দুর্ঘটনার সময় এবং তারপরে প্রিয় মানুষটির জন্য কেমন অনুভব হয় সেটা আমি খুব ভালো করে জানি।

নির্মাতা বলেন, গল্পে নিশো-মেহজাবীন যখন ধ্বসে চাপা পড়ে পরস্পরে টান, শেষ সময়ে হাহাকার সেটা দেখিয়েছি। মানুষ যখন নাটকটি দেখবে, তখন বুঝবে জীবনের একেবারে সংকটকালে প্রিয় মানুষের প্রতি কতো ভালোবাসা অনুভব হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোমেহজাবীন চৌধুরীলিড বিনোদনশিফটসঞ্জয় সমাদ্দর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা ভাইরাস: সামাজিক মাধ্যমের তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

পরবর্তী

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নেতৃত্বে জয়নুল-কাজল

পরবর্তী

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নেতৃত্বে জয়নুল-কাজল

নির্ভয়া ধর্ষণ-অপ্রাপ্তবয়স্ক আসামি

নির্ভয়া ধর্ষণ: একই দিনে সব আসামীর ফাঁসি দেয়ার নির্দেশ

সর্বশেষ

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর পরিচালক এম. হুমায়ুন কবির।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

আগস্ট ২০, ২০২৬

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান, মানতে হবে যেসব শর্ত

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT