চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশা দেশাই ঢাকায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন পররাষ্ট্র দফতরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। তার
এবারের সফরে গুলশানের হলি আর্টিজান বেকারি এবং শোলাকিয়ায় জ​ঙ্গি হামলার প্রেক্ষাপটে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের
বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

এ মাসের শেষের দিকে তার
ঢাকা আসার কথা থাকলেও উদ্ভুত পরিস্থিতিতে তার সফরটি ​এগিয়ে আনা হয়েছে। গত
বছর মে’র পর এটি তার দ্বিতীয় ঢাকা সফর।

মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষে জানানো হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। সেটা যেমন তথ্য দেওয়ার ক্ষেত্রে, তেমন সরাসরিও সহযোগিতা করতে চান তারা।

ওয়াশিংটন অফিসের এক বিবৃতিতে জানানো হয়, দু’দিনের সফরে বাংলাদেশ ছাড়াও নিশা দেশাই দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা যাবেন।

বাংলাদেশ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ
আলী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ছাড়াও সরকারের কয়েকজন জ্যেষ্ঠ
কর্মকর্তার সঙ্গে আলোচনা করার কথা রয়েছে তার।

রাজধানীর কলাবাগানে বাসায়
ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও তাঁর এক বন্ধুকে কুপিয়ে হত্যার
ঘটনার তদন্তের অগ্রগতিও ওঠে আসতে পারে নিশা দেশাইয়ের সফরে।

Reneta

এদিকে
উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র
সবসময় বাংলাদেশের পাশে থাকবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক
ওবামা।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও প্রেসিডেন্ট বারাক
ওবামার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে পাশে থাকার প্রত্যয়
ব্যক্ত করেন।

গত ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি
রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় দেশি-বিদেশি ২০ জন নিরীহ মানুষ নিহত হন।
তাদের মধ্যে ১৭ জন ছিলেন বিদেশি। বিদেশিদের মধ্যে ৭ জন জাপান, ৯ জন ইতালি ও
১ জন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে
প্রাণ হারায় ৫ হামলাকারী; আটক হয় একজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিশা দেশাই
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT