চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাহিদা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সহায়তা চাইবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৭:৫৭ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, কী ধরনের সহযোগিতা নেয়া হবে, সরকার চাহিদা যাচাই করে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশে দু’দিনের সফরের শেষ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের নেতৃত্বে প্রতিনিধি দল। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনে কামালের সঙ্গে বৈঠক করেন তারা। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পুলিশ প্রধান ও গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠক বসেন।

বৈঠক শেষে নিশা দেশাই বিসওয়াল সাংবাদিকদের বলেন, বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগীতা সব সময়ের মতই অটুট থাকবে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘প্রেসিডেন্ট বারাক ওবামা এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরির পক্ষ থেকে বাংলাদেশের জনগণ এবং সরকারের প্রতি সমর্থন জানাতে আমি এসেছি। সন্ত্রাসবাদ এবং চরমপন্থা মোকাবেলায় আমরা সহায়তা অব্যাহত রাখবো। এটা এখন বৈশ্বিক হুমকি যা আমাদের দু’দেশকেই মোকাবেলা করতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীগুলো যেকোনো জায়গা থেকেই তাদের অনুসারীদের নিয়োগ দিতে পারে। বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের বন্ধুত্বের বন্ধন বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে থাকবে বলে অঙ্গিকার করেছে।

তিনি আরো বলেন, ‘সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করতে বাংলাদেশকে কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা করতেই তিনি এসেছিলেন। বলেছেন সন্ত্রাস দমনে সকল সম্ভাব্য উপায়ে সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এখন আমরা আমাদের চাহিদা অনুযায়ী তাদের কাছে সহযোগিতা চাইবো’।

Reneta

নিশা দেশাইয়ের সঙ্গে বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করছে তা তুলে ধরা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুলশাননিশা দেশাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন: জাতীয়তাবাদের পুনর্জাগরণ, সাম্রাজ্যবাদী কৌশলের সীমাবদ্ধতা

এপ্রিল ২৫, ২০২৬

মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু নাইজেরিয়ান স্ট্রাইকারের

এপ্রিল ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

এপ্রিল ২৫, ২০২৬

বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা, অ্যামনেস্টির ভ্রমণ সতর্কবার্তা

এপ্রিল ২৫, ২০২৬

পর্তুগালের আজ ৫২ তম স্বাধীনতা ও গণতন্ত্র দিবস

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT