বিনোদন

নিলামে বিক্রি হলো ‘জেমস বন্ড’ শন কনারির পিস্তল

জেমস বন্ডের পিস্তল নিলামে বিক্রি, শন কনারির ব্যবহৃত অস্ত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

নিলামে বিক্রি হওয়া জেমস বন্ডের শন কনারির ব্যবহৃত পিস্তল, যা বিখ্যাত চলচ্চিত্র সিরিজের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিলামে বিক্রি করা হলো প্রয়াত ‘জেমস বন্ড’ তারকা শন কনারির ব্যবহৃত একটি পিস্তল। ২ লাখ ৫৬ হাজার ডলারে বিক্রি হয়েছে পিস্তলটি।

২ ডিসেম্বর, বৃহস্পতিবার বেভারলি হিলসে জুলিয়েন’স অকশন হাউস আয়োজিত নিলামে শন কনারি ব্যবহৃত ওই পিস্তলটি প্রত্যাশার চেয়ে বেশি দামে বিক্রি হয়। পিস্তলটি তার হাতে প্রথম দেখা যায় ১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘ডক্টর নো’ সিনেমায়।

একই নিলামে ‘‌টপ গান’ সিনেমায় টম ক্রুজের ব্যবহৃত একটি হেলমেট ১ লাখ ৮ হাজার ডলারে বিক্রি হয়। এছাড়া কোয়েন্টিন টারান্টিনোর ‘পাল্প ফিকশন’ সিনেমায় ব্রুস উইলের ব্যবহার করা একটি কাটানা (জাপানি তরবারি) বিক্রি করা হয় ৩৫ হাজার ২০০ ডলারে।

শন কনারি গত ৩১ অক্টোবর ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

বিষয়:জেমস বন্ড নিলাম পিস্তল শন কনারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…