চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্যাতনের অভিযোগে কার্টুনিস্ট কিশোরের মামলার আবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ১০, মার্চ ২০২১
- সেমি লিড, আদালত
A A

কাটুনিস্ট আহমেদ কবীর কিশোরকে নির্যাতনের অভিযোগ এনে একটি মামলার আবেদন করা হয়েছে।

তিনি নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলার আবেদন করেছেন।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে কিশোর নিজেই এই মামলার আবেদন করেন।

Banglabid

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আদেশের জন্য রেখেছেন।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন। তবে মামলার আবেদনে কারও নাম উল্লেখ করেননি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আদেশের জন্য রেখেছেন।

আদালতের কাছে কিশোর বলেন, গত বছরের ২ মে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তার কাকরাইলের বাসায় ১৭–১৮ জন লোক এসে তাকে প্যান্ট–শার্ট পরে বাইরে আসতে বলেন। এ সময় তার মুঠোফোন ও কম্পিউটার জব্দ করেন ওই লোকেরা। তাঁদের মধ্যে একজনের নাম জসিম বলে তিনি তখন শুনতে পান। কিশোর ওই লোকদের কাছে জানতে চান, কী অপরাধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না। তখন তাকে বলা হয়, ‘নিচে গিয়ে গাড়িতে ওঠ, পরে সব জানতে পারবি।’

Reneta

এরপর ৫ মে র‌্যাব হেফাজতে নেওয়ার আগ পর্যন্ত তাকে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করা হয় বলে কিশোর আদালতের কাছে অভিযোগ করেন।

কিশোর নির্যাতনের বর্ণনা দিয়ে আদালতের কাছে বিচার চান। কিশোরের মামলার আবেদনের বিষয়ে দু–এক দিনের মধ্যে আদেশ দেওয়া হবে বলে আদালত জানান।

কিশোরের বড় ভাই আহসান কবির বলেন, তার ভাইকে ২০২০ সালের ২রা মে বাসা থেকে তুলে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। তিন দিন নির্যাতনের পর তাকে ৫ই মে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। তাকে ২রা মে কারা তুলে নিয়ে গিয়েছিল পরবর্তী তিন দিন কারা নির্যাতন করেছিল, তা যেহেতু তারা জানেন না, তাই অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্টুনিস্ট কিশোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২ এপ্রিল নেটফ্লিক্সে ইদ্রিস এলবার ‘কংক্রিট কাউবয়’

পরবর্তী

‘গণ্ডি’র পর ফাখরুল আরেফীনের নতুন ছবি ‘জেকে ১৯৭১’

পরবর্তী

‘গণ্ডি’র পর ফাখরুল আরেফীনের নতুন ছবি ‘জেকে ১৯৭১’

সবুজ দলকে ফাইনালে তুললেন রুমানা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT