চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবুজ দলকে ফাইনালে তুললেন রুমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১০, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাট হাতে দারুণভাবে জ্বলে উঠলেন ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। তাকে দারুণ সঙ্গ দিলেন রিতু মনি। পঞ্চম উইকেটে দুজনের ১২০ রানের অবিচ্ছিন্ন জুটি বাংলাদেশ সবুজ দলকে এনে দিল অসাধারণ জয়।

লাল দলকে ৬ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ফাইনালে উঠে গেছে সবুজ দল। শুক্রবার আসরের ফাইনালে রুমানাদের প্রতিপক্ষ টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খাতুনের বাংলাদেশ নীল।

বাংলাদেশ লাল-১৫৭/৮ (ওভার), বাংলাদেশ নীল-১৫৯/৪ (৪৭.২ ওভার)

বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অলিখিত সেমিফাইনালে লালের দেয়া ১৫৮ রানের লক্ষ্য সবুজ দল টপকাতে হারায় ৪ উইকেট, বল রয়ে যায় ১৬টি।

৩৯ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতে বিপদে পড়েছিল সবুজরা। ধ্বংসস্তূপ থেকে রুমানা-রিতুর প্রতিরোধ এনে দেয় দুর্দান্ত জয়।

রুমানা ৮০ ও রিতু ৫১ রানে অপরাজিত থাকেন। রুমানার ১৪৮ বলের ইনিংসে ছিল ৯টি চারের মার। রিতুর ৮০ বলের ইনিংসে চারের মার ৫টি।

Reneta

লাল দলের পেসার লতা মন্ডল নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও পূজা চক্রবর্তী।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ লাল শারমিন সুপ্তার ৭২ রানে ইনিংসে ভর করে পায় দেড়শ পেরোনো পুঁজি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ওপেনার জিন্নাত অর্থির ব্যাটে।

দিশা বিশ্বাস, রিতু মনি ও সানজিদা মেঘলা নিয়েছেন ২টি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন পান্না ঘোষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নীল দলরুমানালিড স্পোর্টসসবুজ দলসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT