নির্মাণের ১৭ বছর পার হলেও এখনো চালু হয়নি মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকোপার্ক। অযতœ আর অবহেলায় নষ্ট হচ্ছে পার্কের বিভিন্ন অবকাঠামো। সেই সাথে চলছে দখল এবং বৃক্ষ নিধন। বর্তমানে ইকোপার্কটি হয়ে উঠেছে অপরাধীদের অবাধ বিচরণের স্থান। স্থানীয় এবং সংশ্লিষ্টরা বলছেন, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে অস্তিত্ব সংকটে পড়বে পার্কটি।







