একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্ভুল ভোটার তালিকা চায় নির্বাচন কমিশন। বির্তকহীন ভোটার তালিকা প্রণয়ণে সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।
রোববার সকালে এ বিষয়ে সারাদেশের জেলা এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তলব করে কমিশন ভোটার তালিকা সংক্রান্ত বৈঠক করে। সেসময় কর্মকর্তাদের হাতে জাতীয় সংসদ নির্বাচনের আইন কানুন বিষয়ে বিধি বিধানও তুলে দেয়া হয়।
আগামী ৩১ জানুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। খসড়া তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ভোটার ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮শ ৮৩। এর মধ্যে নারী ভোটার ৫ কোটি ১৫ লাখ ৮৯ হাজার এবং পুরুষ ভোটার ৫ কোটি ২৪ লাখ ৬২ হাজার।







