চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাসনে থাকা তালেবান শীর্ষ নেতারা ফিরেছেন আফগানিস্তানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানে ফিরেছেন কাতারে নির্বাসনে থাকা তালেবান শীর্ষ নেতারা। সরকারপ্রধান কে হবেন তা নিয়েও জল্পনা-কল্পনা চলছে। দু’দশক আগে মার্কিন অভিযানে দেশ ছেড়েছিলেন বেশিরভাগ তালেবান নেতা। এ সময়ে কাতারে প্রবাসী সরকার গঠন করেছিলেন তারা।

মঙ্গলবার কাতার থেকে কাবুলে ফিরে আসেন তালেবানের ডেপুটি ও সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার। তার সাথে আফগানিস্তানে এসেছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

তালেবান সরকারের সম্ভাব্য প্রধান হিসেবে বেশি আলোচনা হচ্ছে সংগঠনটির আমির আল-মু’মিনিন মাওলাওয়ি হিবাতুল্লাহ আখুন্দজাদার নাম। ২০১৬ থেকেই তালেবানের প্রধান বিচারপতির দায়িত্বে থাকা এই নেতা সংগঠনটির রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক বিষয়েও চূড়ান্ত ক্ষমতার অধিকারী।

মঙ্গলবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে কূটনৈতিক ও সাধারণ নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ আবারও শুরু হয়েছে। ২০ হাজার আফগানকে শরণার্থী হিসেবে আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। ৩ হাজার আফগানকে মানবিক কারণে ভিসা দেবে অস্ট্রেলিয়া।

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সংবাদ সম্মেলনে তালেবান নেতারা আশ্বাস দিয়েছেন, তাদের শাসনে আফগান নারীরা নিজেদের অধিকার ভোগ করতে পারবেন, তবে তা শরিয়া আইন মেনে। আফগান যুদ্ধকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ভুল বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ হাজার আফগানকে শরণার্থী হিসেবে ঠাঁই দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানে যুদ্ধে যাওয়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ভুল। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে তিনি আরও অভিযোগ করেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্র একটি নাজুক রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

Reneta

ক্ষমতা গ্রহণের পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে তালেবান নেতারা নারীদের অধিকারে বাধা না দেয়ার আশ্বাস দিয়েছেন। তবে শরিয়া আইনের বাধ্যবাধকতা থাকবে বলে জানান তারা। সবাইকে ক্ষমা করার ঘোষণা দিয়ে তারা জানিয়েছেন, ২০ বছর ধরে যারা বিদেশিদের সাহায্য করেছেন তাদেরও সুরক্ষা দেয়া হবে। আফগানিস্তানকে সন্ত্রাসবাদের ঘাঁটি হতে দেয়া হবে না বলে জানিয়েছেন তালেবান নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT