চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন পর্যবেক্ষণ করবে ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আবেদন করেছে ১৬টি দেশ ও সংস্থা। নির্বাচনে এই দেশ ও সংস্থাগুলো নিয়োগ করবে মোট ১৭৮ জন পর্যবেক্ষক। 

এর মধ্যে বিদেশি পর্যবেক্ষক থাকবেন ৯৭ ও বিদেশিদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশি থাকবেন ৮১ জন।

ইসি সূত্র জানায়, নির্বাচনে এবার আন্তর্জাতিক এনজিও নেটওয়ার্ক-এনফ্রেল এর ৩২ জন বিদেশি পর্যবেক্ষক থাকবে। ফ্রান্সের থাকবে চারজন পর্যবেক্ষক, এর মধ্যে দুইজন বিদেশি আর দুইজন বাংলাদেশি।

Banglabid

জাপানের থাকবে নয়জন পর্যবেক্ষক, এর মধ্যে চারজন বিদেশি আর পাঁচজন বাংলাদেশি। স্পেনের একজন বিদেশি পর্যবেক্ষক থাকবে। ডেনমার্কের তিনজন পর্যবেক্ষক থাকবে, এর মধ্যে একজন বিদেশি ও দুইজন বাংলাদেশি।

নরওয়ের দুইজন পর্যবেক্ষক থাকবে, এর মধ্যে একজন বিদেশি ও একজন বাংলাদেশি। এছাড়াও আইএফইএসের চারজন পর্যবেক্ষক থাকবে, এর মধ্যে একজন বিদেশি ও তিনজন বাংলাদেশি।

নির্বাচনে এবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) ২৪ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুইজন বিদেশি ও ২৪ জন বাংলাদেশি পর্যবেক্ষক থাকবেন। ডিপেন্ড্র কেনডেল ইনিশিয়েটিভ তিনজন বিদেশি পর্যবেক্ষক দেবে।

Reneta

যুক্তরাষ্ট্রের ৬৫ জন পর্যবেক্ষক থাকবে, এর মধ্যে ৩২ জন বিদেশি ও ৩৩ জন বাংলাদেশি। জার্মানির আটজন পর্যবেক্ষক থাকবে, এর মধ্যে ছয়জন বিদেশি ও দুইজন বাংলাদেশি।

এছাড়াও নেদারল্যান্ডের চারজন বিদেশি পর্যবেক্ষ এবং ইউরোপীয় ইউনিয়নের থাকবে দুইজন বিদেশি পর্যবেক্ষক।

নির্বাচন পর্যবেক্ষণে আইআরআইয়ের চারজন পর্যবেক্ষক থাকবে, এর মধ্যে দুইজন বিদেশি ও দুইজন বাংলাদেশি।

সুইজারল্যান্ডের ছয়জন পর্যবেক্ষক থাকবে, এর মধ্যে দুইজন বিদেশি ও চারজন বাংলাদেশি। এবং এশিয়ান ফাউন্ডেশনের সাতজন পর্যবেক্ষক থাকবে, এর মধ্যে দুইজন বিদেশি ও পাঁচজন বাংলাদেশি।

তবে নির্বাচন কমিশন এই তালিকা করলেও একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে বাংলাদেশ সরকার সময়মতো ভিসা দিতে অপারগতা প্রকাশ করায় সফর বাতিল করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল।

এজন্য আনুষ্ঠানিক প্রেস বিবৃতিতে হতাশাও প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

২১ ডিসেম্বর প্রকাশিত ওই বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র রবার্ট পালাদিনো বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় গণতান্ত্রিক ইনস্টিটিউটের মাধ্যমে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল)’-এর একটি দলের বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসার কথা থাকলেও ভিসা জটিলতায় সেই সফর বাতিল করা হয়েছে।

‘৩০ ডিসেম্বরের নির্বাচনের বিশ্বাসযোগ্য পর্যবেক্ষণ মিশন পরিচালনার উদ্দেশ্যে নির্বাচনের আগে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আনফ্রেলের অধিকাংশ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষককে স্বীকৃতিপত্র ও ভিসা ইস্যু করতে বাংলাদেশ সরকারের ব্যর্থতায় আমরা হতাশ,’ বলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননির্বাচন পর্যবেক্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT