চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন না হলে আরো ভয়াবহ অবস্থা: খালেদা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৫
রাজনীতি
A A

দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির বিএনপির সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ( এ্যাব) আয়োজিত ইফতারে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায় ও দেশের উন্নয়ন চায়। কিন্তু সরকার জনগণকে এগুলো দিতে পারছে না। আর এই জন্য আমাদের নির্বাচনের সুযোগ তৈরি করতে হবে। অন্যথায় দেশ আরো ভয়াবহ অবস্থার দিকে চলে যাবে।

Banglabid

ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, এরপরও দুর্নীতিবাজ মন্ত্রী আরামে মন্ত্রিত্ব করে যাচ্ছেন। এ সরকার লুটপাটে ব্যস্ত। পচা গম নিয়ে আসার পর তাদের বিচার হয় না। এ গম কাবিখা, টিআর-এ ব্যবহার করা হবে। এ গম আস্তে আস্তে শহরেও আসবে।

নির্বাহী বিভাগের হস্তক্ষেপে দেশের বিচার বিভাগ আগের চেয়েও নিয়ন্ত্রিত মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, আমি বলতে চাই, দেশে কি আইনের শাসন আছে, সকলের জন্য আইন সমান- এটা কি সত্য কথা? না, তা ঠিক নয়। কারণ আমরা দেখেছি, সরকারি দল হলে এক রকম বিচার হয়, বিরোধী দল ও সাধারণ মানুষ হলে আরেক রকম। এটা চলতে পারে না।

বিচার বিভাগ পৃথক হলেও স্বাধীন হয়নি দাবি করে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা এখনো হরণ ও খর্ব করা হয়। এখন বিচার বিভাগ আরও বেশি নিয়ন্ত্রিত হচ্ছে। দেশে ন্যায় বিচার ও আইনের শাসন না থাকার কারণে আইনের দুইরকম প্রয়োগ হচ্ছে।

Reneta

সারাদেশে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে জানিয়ে খালেদা বলেন, বিএনপির এমন একজনও নেই, তার বিরুদ্ধে মামলা নেই। বিএনপির কি সব অপরাধী? আর আওয়ামী লীগের কি সব সুফি হয়ে গেছে? বিএনপির নেতাকর্মীরা নাকি গাড়ি পোড়ায়। পুলিশও যেভাবে সাজিয়ে দেয় বিচারকরা তা ভালোভাবে দেখে না। তারা (বিচারক) একতরফা শাস্তি দেয়। এ কারণে আমাদের নেতাকর্মীদের দিনের পর দিন কারাগারে রাখা হয়, শাস্তি দেওয়া হয়।

বিএনপি গাড়ি পোড়ানোর রাজনীতিতে বিশ্বাস করে না দাবি করে তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, এখন বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া হচ্ছে। তার মানে আরও বেশি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে বিচারকরা বেশি নিয়ন্ত্রিত। এজন্য দেশে আজ ন্যায়বিচার নেই, আইনের শাসন নেই।

অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, প্রত্যেকেই বলছে একটা নির্বাচন দরকার। তবে সেটা আওয়ামী লীগ মার্কা সিটি করপোরেশন নির্বাচনের মতো নয়। নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্যমূলক সুষ্ঠু নির্বাচন হতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ

পরবর্তী

সেনাবাহিনীর প্রতিটি সদস্য উন্নয়নের অংশীদার: প্রধানমন্ত্রী

পরবর্তী

সেনাবাহিনীর প্রতিটি সদস্য উন্নয়নের অংশীদার: প্রধানমন্ত্রী

ভ্যাট বাতিলের দাবিতে সোমবার ছাত্র সমাবেশ

সর্বশেষ

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT