নির্বাচন কমিশন আইন গ্রহণযোগ্য নয়: মির্জা ফখরুল
নির্বাচন কমিশন আইন নিয়ে আলোচনা করতে মির্জা ফখরুলের বক্তব্য, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: আওয়ামী লীগ ভেবেছে নির্বাচন কমিশন আইন করে বেঁচে যাবে। কিন্তু এই আইন প্রণয়ন করে তারা বাঁচতে পারবে না। ইসি আইন প্রণয়ন করার অধিকার সরকারের নেই, সাধারণ মানুষের কাছে এই আইন গ্রহণযোগ্য হবে না। কারণ এই সংসদ জনগণের দ্বারা নির্বাচিত কোন সংসদ নয়। সুতরাং এই আইন শুধু আমাদের কাছে নয় দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। যে আইন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় সেটা কেউ মানবে না। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ‘বাকশাল: গণতন্ত্র হত্যার কালো দিবস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






