রাজনীতি

নির্বাচন কমিশনের পর নির্বাচন সহায়ক সরকার চায় বিএনপি

নির্বাচন কমিশনের পর নির্বাচন সহায়ক সরকার চায় বিএনপি

রাষ্ট্রপতির মাধ্যমে সবার সম্মতিতে নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের পর একটি নির্বাচন সহায়ক সরকারেরও দাবি জানিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এই দুটোরই প্রয়োজন আছে।

স্বাধীনতা ফোরামের আয়োজনে ‘ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মহান বিজয় দিবস’ শীর্ষক আলোচনা। জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনায় অংশ নেন বিএনপি ও ২০ দলীয় জোটের নেতারা।

প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। আগামীর জাতীয় নির্বাচন প্রক্রিয়া নিয়েও কথা বলেন মওদুদ।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে নির্বাচন কমিশন গঠনসহ অন্যান্য কিছু বিষয় নিয়ে কথা বলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নিরপেক্ষ প্রশাসনের পাশাপাশি সেনা মোতায়েনের দাবি জানান রিজভী।

বিষয়:বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…