নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লাখ লাখ জাল ভোট পড়েছে বলে অভিযোগ করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের এমন বিশ্বাসের পেছনে ‘গবেষণা এবং তথ্য-প্রমাণ’ রয়েছে বলেও হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়। যদিও কী ধরনের তথ্য-প্রমাণ রয়েছে সে বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
জাল ভোটের কারণেই হিলারির থেকে জনগণের ভোটে ট্রাম্প পিছিয়ে পড়েন বলেও তার বিশ্বাস বলে মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সচিব শন স্পাইসার হোয়াইট হাউজে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন।
এক টুইটবার্তা ডোনাল্ড ট্রাম্প জাল ভোটের এই দাবি করেন।
৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের চেয়ে জনগণের ভোট ৩০ লাখ বেশি পেয়েও ইলেক্টোরাল কলেজের ভোটে হেরে যান ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন।










