চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে লাখ লাখ অবৈধ ভোট পড়েছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১২:৫০ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৮ই নভেম্বরের নির্বাচনে জনগণের ভোটেও তিনিই জয় পেয়েছেন, “যদি অবৈধভাবে দেয়া লাখ লাখ ভোট বাদ দেয়া হয়।”

টুইটারে এ কথা বলেছেন  ট্রাম্প। তবে এই রিপাবলিকান তার দাবির সপক্ষে কোন প্রমাণ তুলে ধরেননি।

পরে আরেকটি ফলোআপ টুইটে ট্রাম্প লিখেন, “নির্বাচনে জিততে যদি ইলেকটোরাল কলেজ পদ্ধতির বদলে তথাকথিত জনগণের ভোট হিসেব করা হতো, তাহলে জয় পাওয়া আমার জন্য আরও অনেক সহজ হতো। তখন আমাকে ১৫টি রাজ্যের বদলে মাত্র ৩-৪টি রাজ্যে প্রচারণা চালালেই চলতো।”

গ্রিন পার্টির প্রার্থীর উদ্যোগে উইসকনসিনে যে ভোট পুনর্গণনার উদ্যোগ নেয়া হয়েছে, তাতে পরাজিত ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের শিবির সমর্থন দেয়ার পরই ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিলেন।trump2

উইসকনসিনে খুব সীমিত ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্প।

উইসকনসিন অঙ্গরাজ্যে আবার ভোট গণনার দাবিতে হিলারি ক্লিনটন সমর্থন করায় তাকে আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি নির্বাচনে পরাজিত হয়ে তার সমর্থকদের ফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছিলেন। এখন তাহলে কী করে তিনি আবার ভোট গণনার দাবিতে সমর্থন করেন?

নির্বাচনে হারার পর প্রথম জনসমক্ষে হিলারি
নির্বাচনে হারার পর প্রথম জনসমক্ষে হিলারি
Reneta

এ পদক্ষেপকে ষড়যন্ত্র বলে আখ্যা দেন ট্রাম্প। তার বিজয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোট গণনার পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানান ট্রাম্প।

এর আগে ভোট গণনায় কারচুপির অভিযোগে উইসকনসিন অঙ্গরাজ্যে আবার ভোট গণনার আবেদন করেন গ্রিন পার্টির নেতা জিল স্টাইন। একই অভিযোগে মিশিগান ও পেনসিলভানিয়ায়ও আবার ভোট গণনার আবেদন জানানোর ঘোষণা দেন তিনি।

জিলের এ দাবিতে একাত্মতা জানিয়ে নতুন করে ভোট গণনা প্রক্রিয়ায় অংশ নেয়ার ঘোষণা দেয় ডেমোক্র্যাট শিবির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT