চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের সময় মিয়ানমারের নতুন অপকৌশল

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১৯ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

বিশ্ববাসীর দৃষ্টি যখন গত মাসের ব্যর্থ রোহিঙ্গা প্রত্যাবাসনের দিকে, ঠিক সেসময় আরো সোয়া লাখ রোহিঙ্গা মিয়ানমার ছাড়ার চেষ্টা করছে।

মিয়ানমারের ক্যাম্প থেকে তাদের নিজ বাড়িতে ফেরত পাঠানোর চেষ্টা করা হলে তারা দেশ ছেড়ে যাওয়ার জন্য নৌকা ভাড়া করছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এই খবর বাংলাদেশের জন্য উদ্বেগের।

ইতোমধ্যে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ নানা সমস্যায় পড়তে শুরু করেছে। এত বিপুল জনগোষ্ঠীকে বাংলাদেশের মতো ছোট একটি দেশে দীর্ঘমেয়াদে আশ্রয় দেয়া স্বাভাবিকভাবেই অসম্ভব।

Banglabid

এরপরও রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বদলে মিয়ানমার নিজেদের অপকৌশল চালু রাখলে তা এই অঞ্চলের শান্তি বিনষ্টের কারণ হবে বলেই আমরা মনে করি।

দেশে এখন নির্বাচনের আমেজ চলছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মিয়ানমার এই সুযোগকে নিজেদের অপকৌশলের হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চাইছে। কিন্তু তাদের স্মরণ রাখা উচিত বাংলাদেশে এখনও একই সরকার বহাল রয়েছে।

একইসঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচনী কাজের পাশাপাশি রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ ইস্যুর দিকেও সমান নজর রাখবে বলে আমরা আশা করি। না হলে মিয়ানমার এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ অব্যাহত রাখবে।

Reneta

আমরা শুরু থেকেই বলে আসছি, এই সমস্যা বাংলাদেশের নয়, মিয়ানমারের সৃষ্টি। সুতরাং সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে। কিন্তু মিয়ানমারের আচরণে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং উল্টো তারা আবারও সেখানে থাকা রোহিঙ্গাদের দেশছাড়া করার কার্যক্রম হাতে নিয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমরা মনে করি, এক্ষেত্রে বাংলাদেশকে আরও সতর্ক থাকতে হবে। নতুন করে যাতে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে এ বিষয়েও কঠোর হতে হবে। নির্বাচনের এই সময়ে যাতে মিয়ানমার বা সেখানকার রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশের চিন্তা করতে না পারে সেই বিষয়ে যথাযথ ভূমিকা রাখতে আমরা সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসনসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৮৪ জন

পরবর্তী

বিএনপির আরও ২১ জন প্রার্থিতা ফিরে পেলেন

পরবর্তী

বিএনপির আরও ২১ জন প্রার্থিতা ফিরে পেলেন

প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র ১৩ জন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT