চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের নামে আরেকটি তামাশা: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

সিটি নির্বাচনের নামে আরেকটি তামাশা অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন নিয়ে আজ এক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। সকালটা শুরু হয় বড় রকমের বিধি লঙ্ঘনের মাধ্যমে।  আর তা ছিলো, প্রধানমন্ত্রীর বক্তব্য ও নৌকার পক্ষে ভোট চাওয়া।  যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন।

Banglabid

তিনি অভিযোগ করে বলেন, অনেক কেন্দ্রে ধানের শীষে প্রতীক ছিলো না। ভোটারদের জোর করে ক্ষমতাসীন দলে ভোট দিতে বাধ্য করা হয়েছে। ভোট কেন্দ্রের বাইরে অনেক বহিরাগতরা ছিলো। তাদের ভয়ে সাধারণ জনগণ ভোট দিতে যাননি।

বিএনপি মহাসচিব বলেন, ইভিএমে অনেক ভোটারের আঙ্গুলের ছাপ মেলেনি। এই ইভিএম ভোট কারচুপির অস্ত্র। তাই সবসময় আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি।

নির্বাচন কমিশনের ফলাফল জানার পর দলের অবস্থান সম্পর্কে জানাবেন বলে জানান মির্জা ফখরুল।

Reneta

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে ভোটগণনা চলছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

এবার দুই সিটিতে ভোটকেন্দ্র ছিল ২ হাজার ৪৬৮টি। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফখরুলবিএনপিসিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমের সামনে ট্রিপল সেঞ্চুরির হাতছানি

পরবর্তী

চীনে সব কার্যক্রম বন্ধ করেছে অ্যাপল

পরবর্তী

চীনে সব কার্যক্রম বন্ধ করেছে অ্যাপল

অস্ট্রেলিয়াকে কাঁদানো এই স্পিনার ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে

সর্বশেষ

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT