আইন মেনে এক মাসের মধ্যে তিন সিটি নির্বাচনের প্রার্থীরা নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছেন। হিসাব অনুযায়ী কেউ ব্যয়সীমা অমান্য করেন নি।
মেয়র পদে ঢাকা উত্তরে সর্বোচ্চ ব্যয়সীমা ছিলো ৫০ লাখ টাকা এবং ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামে ৩০ লাখ। কাউন্সিলর পদে সীমারেখা ছিলো ২৫ হাজার থেকে ৩০ লাখ টাকা।
রিটার্নিং কর্মকর্তা বরাবর শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ে ঢাকার প্রার্থীরা হিসাব জমা দেন।
তবে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার পর্যন্ত বাদ পড়া কেউ ব্যয়ের হিসাব জমা দিতে পারবেন।
ইসির উপ-সচিব ও ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রত্যেক প্রার্থী তাদের নিবাচর্নী ব্যয়ের হিসাব জমা দিয়েছেন।
২৮ এপ্রিল ভোট হয় তিন সিটিতে। এরপর গেজেট প্রকাশ করা হয় ৩০ এপ্রিল। সে হিসেবে আজ সবার নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়ার শেষদিন ছিলো।







