নির্বাচনী ইশতেহার দিল কাঞ্চন-নিপুণ পরিষদ
নির্বাচনী ইশতেহার প্রকাশের সময় কাঞ্চন-নিপুণ পরিষদের নেতারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
২২টি প্রতিশ্রুতি দিয়ে আসন্ন শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে এ ইশতেহার ঘোষণা করেন এই প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন। কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যরা এবার ‘মর্যাদায় ও পর্দায় আমাদের শিল্পী’ শ্লোগানে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন বলেও এসময় জানান ইলিয়াস কাঞ্চন। এদিন সংবাদকর্মীদের সামনে তাদের ২২ দফা ইশতেহার তুলে ধরেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





